ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ১০ কোটির ক্লাবে শাকিব-বুবলীর ‘দিল দিল’

    ১০ কোটির ক্লাবে শাকিব-বুবলীর ‘দিল দিল’
    দিল দিল গানের দৃশ্যে শাকিব-বুবলী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১০ কোটির মাইলফলক স্পর্শ করেছে ‘দিল দিল’ গানটি। শাকিব খান ও বুবলী অভিনীত ‘বসগিরি’ ছবির এ গানটি প্রকাশের পরপরই আলোচনায় চলে আসে। ২০১৬ সালে ১২ সেপ্টেম্বর মুক্তি পায় ‘বসগিরি’। একই বছরের ৪ সেপ্টেম্বর ‘দিল দিল’ ইউটিউবে প্রকাশিত হয়। গানটির শুটিং হয়েছিল থাইল্যান্ডে। ‘দিল দিল’ গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কনা ও ইমরান। 

    ‘বসগিরি’ দিয়েই ঢালিউডে অভিষেক বুবলীর। সেই ছবির গান ‘দিল দিল’ ১০ কোটির মাইলফলক স্পর্শ করায় উচ্ছ্বসিত তিনি। বুবলী বলেন, ‘সত্যিকার অর্থে আমার কাছে খবরটি অন্য রকমের ভালো লাগার।  ছবির পরিচালক, প্রযোজক ও গানটির গীতিকার, সুরকার, গায়ক-গায়িকা ও কোরিওগ্রাফারের কাছে ভীষণ কৃতজ্ঞ। কারণ, তাদের কারণেই এত সুন্দর একটি গানের অংশ হয়ে দর্শকের কাছে পৌঁছাতে পেরেছি।’

    উল্লেখ্য, ‘বসগিরি’ ছবিটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। ছবির ‘দিল দিল’ গানে কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ। গানের কথা লিখেছেন কবির বকুল এবং কম্পোজ করেছেন শওকত আলী ইমন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ