ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • প্রেম ও বিয়ে ইস্যুতে যা বললেন ববি

    প্রেম ও বিয়ে ইস্যুতে যা বললেন ববি
    ইয়ামিন হক ববি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার আবেদনময়ী নায়িকা ইয়ামিন হক ববি। গতকাল বৃহস্পতিবার ছিল তার জন্মদিন। কিন্তু নতুন খবর হলো তিনি নাকি প্রযোজক সাকিব সনেটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। এমনকি সব কিছু ঠিক থাকলে শিগগিরই বিয়ের পিঁড়িতে দেখা যাবে তাদেরকে। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে এ খবর উঠেও এসেছে। 

    তাহলে সরাসরি ববির কাছেই জানতে চাওয়া হোক এ বিষয়ে। তাই মুঠোফোনে কল দেওয়া হলো আজ শুক্রবার দুপুরের দিকে। ফোন রিসিভ করেই কোনো কথা বলার সুযোগ না দিয়ে উল্টো ববি বললেন, ‘বুঝেছি কি জন্য ফোন করেছেন (এটুকু বলেই হাসিতে ফেটে পড়েন নায়িকা)।’ ববি অকপটে স্বীকার করলেন প্রযোজক সাকিব সনেটের সঙ্গেই হৃদয়ের লেনাদেনা করছেন।

    বিজলী-খ্যাত এই নায়িকা বলেন, ‘ভালো বন্ধুত্ব থেকে আমাদের দু’জনের একে-অপরের প্রতি ভালো লাগা তৈরি হয়। এখন আমরা প্রেমের সম্পর্কে রয়েছি। আসলে বিয়েটা অনেক বড় ব্যাপার। সামনে আমাদের বিয়ের পরিকল্পনা রয়েছে। দুই পরিবারের সম্মতিতে সবাইকে জানিয়ে বিয়েটা সেরে ফেলতে চাই। আশা করছি শিগগরিই, তবে তারিখটা এখনো চূড়ান্ত করা হয়নি। সব ঠিক থাকলে সবাইকে জানিয়েই আমরা বিয়ে করবো।’

    এদিকে, সাকিব সনেটের সঙ্গে ববির প্রেমের গুঞ্জন অনেক দিনের। গতকাল ববির জন্মদিনে ফেসবুকে দু’জনের একটি ছবি শেয়ার করে সাকিব সনেট লেখেন, ‘এটা তোমার জন্মদিন, কিন্তু আমিই সেই, যার সবচেয়ে বেশি উদ্‌যাপন করা উচিত। পৃথিবীতে আমার প্রিয় মানুষটা আজকের দিনে জন্মেছিল। তোমার হাসি উদ্‌যাপনের কারণ। তোমার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি উপহার। আমি খুব খুশি যে তুমি পৃথিবীতে এসেছিলে এবং আমি আরও বেশি খুশি যে তুমি আমার পৃথিবীতে এসেছিলে। শুভ জন্মদিন ইয়ামিন হক ববি।’

    সনেটের এই পোস্ট দেখে সহজেই বোঝা যায়, তারা সম্পর্কে রয়েছেন। উল্লেখ্য, পাঁচ বছর আগে সনেটের ‘নোলক’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন শাকিব খান ও ববি। সিনেমাটির কাজের সুবাদেই ববির সঙ্গে সনেটের ঘনিষ্ঠতা বাড়ে। এক পর্যায়ে সেটি প্রেমে রূপ নেয়। এছাড়া দীর্ঘ দিন ধরে তারা দু’জনে ব্যবসায়িক অংশীদারও। উল্লেখ্য, ২০১০ সালে ‘খোঁজ দ্যা সার্চ’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় ববির।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ