ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ঢিলেঢালা পোশাকে ক্যাটরিনা

    ঢিলেঢালা পোশাকে ক্যাটরিনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সোনম কাপুর, আলিয়া ভাট, বিপাশা বসুর পর এবার কি তবে সুখবর দিতে চলেছেন ক্যাটরিনা কাইফ? বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে এমনটাই।

    শেষ কয়েক বছর তারকাদের 'এয়ারপোর্ট লুক' নিয়ে অনুরাগীদের বেশ আগ্রহ। বুধবার রাতে বিমানন্দরে ক্যাটরিনার এই লুক আরো কিছুটা গুঞ্জন উসকে দিয়েছে। ঢিলেঢালা সাদা শার্টে দেখা গেল নায়িকাকে। তবে 'এটা শুধুই জল্পনা' বলে মন্তব্য করলেন ভিকি ও ক্যাটরিনা।

    অনেক ভক্তের আশা, করণ জোহরের শো-তে এসেই আসল সত্যিটা ফাঁস করবেন অভিনেত্রী। যদিও এ প্রসঙ্গে নায়ক-নায়িকার ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়, নিজেদের ব্যক্তিগত জীবন জনসমক্ষে তুলে ধরতে মোটেই রাজি নন তারা। নিজেদের আড়ালে রাখতেই পছন্দ করেন।

    মুম্বাইয়ের এক সংবাদ সংস্থাকে ভিকি-ক্যাটরিনার এক ঘনিষ্ঠজন বলেন, 'খুব তাড়াতাড়ি সুখবর দেবেন ভিকি-ক্যাটরিনা। তবে অন্যান্য তারকা জুটির মতো তারা হয়তো ঘোষণা করবেন না।'

    তবে করণের সঙ্গে ক্যাটরিনার ভালো বন্ধুত্ব। সে জন্য অনেকেরই ধারণা, নায়িকার জীবনের নতুন ঘোষণা হয়তো সেই সোফাতেই হবে যেখান থেকে শুরু হয়েছিল ভি-ক্যাটের প্রেম। সূত্র : বলিউডলাইফ ডটকম


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ