ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারালো ভারত

    জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারালো ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশকে সিরিজে হারিয়ে আত্মবিশ্বাস বেড়েছিল জিম্বাবুয়ের। সেই আত্মবিশাসেই ভারতকে হারনোর প্রত্যয় ছিল ইনোসেন্ট কাইয়াদের। কিন্তু প্রথম ম্যাচেই হোঁচট খেতে হলো রোডেশিয়ানদের। ১০ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রেজিস চাকাভাদের।

    বাংলাদেশের বিপক্ষে প্রতিটি ম্যাচেই টস জিতেছিল জিম্বাবুয়ে। জিতেই তারা টাইগারদের ব্যাটিংয়ে পাঠায়। প্রথম ম্যাচে টস জেতার পর আর ভাবতে হয়নি ভারত অধিনায়ক কেএল রাহুলকে। ফিল্ডিংয়ে পাঠান স্বাগতিকদের।

    ইনিংসের শুরুতেই ভারতীয় বোলারদের তোপে হোচট খায় ব্যাটিংয়ে স্বাগতিকরা। পাওয়ার প্লেতেই চার টপ অর্ডারকে হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়েনরা। একজনও যেতে পারেননি দুই অংকের রানের ঘরে। যে সিকান্দার রাজা সাদা বলের দুটো সিরিজেই বাংলাদেশকে ভুগিয়েছেন তিনিও হতাশ করেছেন। ফিরে গেছেন মাত্র ১২ রান করে। তবে দায়িত্ব নিয়ে খেলেছেন রেজিস চাকাভা। ৫১ বলে ৩৫ রান করে আউট হন তিনি। রায়ান বার্ল ও লুক জঙ্গুয়েও ভালো সঙ্গ দিতে পারেননি।

    তবে শেষ দিকে ব্রাড ইভানস ও রিচার্ড এনগারাভা ত্রিশোর্ধ্ব দুটি ইনিংস খেলে ১৮০ পাড় করেন। এনগারাভা ৩৪ রানে আউট হলেও ইভানস ৩৩ রান করে অপরাজিত ছিলেন। তাদের ব্যাটে ১৮৯ রানে গিয়ে থামে জিম্বাবুয়ের ইনিংস।

    ভারতের হয়ে দীপক চাহার, প্রসিধ কৃষ্ণা ও ‍আক্সার প্যাটেল নেন তিনটি করে উইকেট। এছাড়া মোহাম্মদ সিরাজ শিকার করেন একটি উইকেট।

    ১৯০ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার হাতে রেখেই ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। শিখর ধাওয়ান ৮১ ও শুভমান গিল ৮২ রানে অপরাজিত ছিলেন। ম্যাচ সেরা হয়েছে দীপক চাহার। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ