ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড
  •  আহত ২ 

    বরিশালে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা সুপার নিহত

    বরিশালে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা সুপার নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে মালবাহি ট্রলি গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে দাখিল মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মাদ্রাসার অপর একজন শিক্ষকসহ দুজন।

     বুধবার বেলা সোয়া ১২টার দিকে উপজেলার চন্দ্রমোহন উপজেলায় বরিশাল-বাউফল আঞ্চলিক সড়কের টুমচর এলাকাধীন ভেদুরিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা আব্দুল জলিল (৪৮) সদর উপজেলার টুমচর এলাকার বাসিন্দা এবং টুমচর কেরামতিয়া দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক। তার মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

    এছাড়া আহতরা হলেন- একই মাদ্রাসার শিক্ষক মাওলানা হেলাল উদ্দিন ও তার ছেলে মোটরসাইকেল চালক আলাউদ্দিন। এদের দুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    তথ্য নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, ‘দুর্ঘটনার পরে স্থানীয়দের সহযোগিতায় ট্রলি গাড়িটি আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ