ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • সাকিবদের ছক্কা হাঁকানো শেখাবেন সিডন্স

    সাকিবদের ছক্কা হাঁকানো শেখাবেন সিডন্স
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্রিকেটের শর্টার ফরম্যাটে বড় শট হাঁকানো বড্ড জরুরি। টি-টোয়েন্টিতে বড় বাউন্ডারি হাঁকানোর দক্ষতা না থাকলে সেই দল পিছিয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট দলও ভুগছে একই সমস্যায়। এজন্য পাওয়ার হিটিং কোচও নিয়োগ দিতে চেয়েছিল বিসিবি। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে নাজমুল হাসান পাপনের বোর্ড।

    মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ ও নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের সাথে সভা শেষে এ কথা পাপন বলেন, ‘ক’দিন আগে জেমি সিডন্স আমার বাসায় এসেছিল। কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। যদি আমরা জিততে চাই বা ভালো করতে চাই টি-টোয়েন্টির ভাবনাটা পরিবর্তন করতে হবে। এটার কোনো বিকল্প নেই। ১৩০ করে তো ম্যাচ জিততে পারবেন না। আমাদের ১৮০-২০০ করতে হবে। এটা মাথায় রাখতে হবে। এখন আমাদের যে পরিকল্পনা ওইটা করার কোনো লক্ষণই দেখছি না। এটা নিয়ে নতুন করে কী করা যায় এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তখন জেমি এসে বলল যে সে নাকি এটাতে (পাওয়ার হিটিংয়ে) খুবই আগ্রহী।’

    ব্যাটিং কোচ জেমি সিডন্সইকে জিম্বাবুয়ে সফরের পর দেখা যাবে পাওয়ার হিটিং কোচের ভূমিকায়। তিনি সাকিবদের শেখানে কী করে সজোরে ব্যাটটা চালিয়ে ছক্কাটা হাঁকাতে হয়।

    পাপন আরও বলেন, ‘আমরা একটা পাওয়ার হিটিং কোচ নিয়ে আলোচনা করছিলাম। তখন জেমি বলল তাঁর নাকি এটাতে বিশেষত্ব আছে। তাই আমরা এই এশিয়া কাপটা দেখছি। আমাদের লক্ষ্য হচ্ছে পরবর্তী বিশ্বকাপ। কারণ খেলা অস্ট্রেলিয়ায়, সেখানে চ্যালেঞ্জও বেশি। ওই সব জায়গায় তো আমরা এমনিতেই স্ট্রাগল করি। সেটার কথা মাথায় রেখে আমরা কাজ করছি। এই এশিয়া কাপে আমরা কিছু জিনিস পরিবর্তন করে দেখতে চাচ্ছি যে সব ঠিক আছে কি না। আর বেশি সময়ও হাতে নেই। হুট করে যে একজন কোচ এনে সব উন্নতি করে ফেলব এটা ভাবা ঠিক হবে না।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ