ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • এলেন শাবিক , গেলেন অপু

    এলেন শাবিক , গেলেন অপু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রে ৯ মাস কাটিয়ে দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের ‘কিং খান’ শাকিব খান। বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান শাকিব খান।

    এ সময় তাকে বরণ করতে বিমানবন্দরের বাইরে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত। ঠিক সেই সময় বিমানবন্দরে ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।  

    তবে শাকিবকে রিসিভ করতে বিমানবন্দরে যাননি অপু। জানা যায়, শাকিবের ফেরার দিনে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি।  

    বিষয়টি নিয়ে অপু বিশ্বাস বলেন, আমার অভিনীত ওপার বাংলার ‘আজকের শর্টকাট’ সিনেমার প্রচারে অংশ নিতে কলকাতা যাচ্ছি। আমি সব সময় চেষ্টা করি সিনেমার প্রচারে অংশ নিতে। তাছাড়া এটি আমার প্রথম কলকাতার সিনেমা। আশা করছি সিনেমাটি দেখে দর্শকদের ভালো লাগবে। আগামী ২৫ আগস্ট ঢাকা ফিরব।

    ‘আজকের শর্টকাট’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হতে যাচ্ছে অপু বিশ্বাসের। শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি। নচিকেতার লেখা গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল।  

    সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। এছাড়া আরো অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ