ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • আইসিসি র‌্যাংকিংয়ে সেরা দশে মোস্তাফিজ

    আইসিসি র‌্যাংকিংয়ে সেরা দশে মোস্তাফিজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে ৬ ধাপ এগিয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টার বড় লাফ দিয়ে ঢুকে পড়েছেন সেরা দশে।

    বুধবার আইসিসির প্রকাশিত র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে দেখা যাচ্ছে, ইংল্যান্ডের ক্রিস ওকসের সঙ্গে যৌথভাবে তিনি এখন ১০ নম্বরে আছেন। ৬৪০ রেটিং পয়েন্ট মোস্তাফিজের। এছাড়া ৪৬৯ পয়েন্ট নিয়ে তাইজুল ইসলাম তার ক্যারিয়ারসেরা ৫৩তম স্থানে উঠে এসেছেন। বাঁহাতি এই স্পিনার ১৮ ধাপ এগিয়েছেন।

    জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে ১৭ রান দিয়ে ৪টি উইকেট নেন মোস্তাফিজ। তাইজুল ৩৪ রানে শিকার করেন ২ উইকেট। এছাড়া শেষ ওয়ানডেতে ১৬ রানে ১ উইকেট নেওয়া মেহেদি হাসান মিরাজ দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছেন। 

    ওয়ানডে ব্যাটারেদের র‍্যাংকিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছেন তামিম ইকবাল। বাংলাদেশ অধিনায়ক আছেন ১৬তম স্থানে। এক ধাপ এগিয়ে ৩৪তম মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজের শেষ ওয়ানডেতে ৮৫ রান করা আফিফ হোসেন রয়েছেন ৮৩তম স্থানে।

    মুশফিকুর রহিম দুই ধাপ পিছিয়ে এখন ২১ নম্বরে। তবে জিম্বাবুয়ে সফরে না খেললেও অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানটি দখলে রেখেছেন সাকিব আল হাসান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ