ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • নাঈম-মৌসুমীকে নিয়ে জহির খানের একক নাটক ‘কবি’

    নাঈম-মৌসুমীকে নিয়ে জহির খানের একক নাটক ‘কবি’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সেজান একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে আগের প্রফেশন কী ছিল সেটা অফিস কর্তৃপক্ষ জিজ্ঞাসা করলে সেজান জানায়, সে আগাগোড়া একজন কবি। আগেও কবি ছিল, বর্তমানেও কবি। তার কবিতা বিভিন্ন পত্রিকায় ছাপা হয় সেটাও দেখান।

    কোম্পানির কর্মকর্তা নজরুল সাহেব বিরক্ত হয়ে সামনে থাকা জীবন বৃত্তান্ত ছিঁড়ে ফেলে দেন। রাগান্বিত স্বরে বলেন, তার অফিসে কোনো কবির চাকরি নেই। অফিস থেকে অপমান করে বের করে দেওয়ার সময় সেজানের মেজাজ খুব খারাপ হয়।

    নজরুল সাহেবকে সেজান বলেন... ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গা, ঐখানেতে বাস করে কানা বগির ছা। এই রকম একটা কবিতা দিয়ে আপনি লেখাপড়া শুরু করেছেন। সেটা আমার মতো কোনো কবিই লিখেছেন। সেটা পড়ে আপনি আজ এত বড় কোম্পানির মালিক। আমি আমরা যদি না লিখি, তাহলে আপনারা শিক্ষিত হতে পারতেন না। কবি আপনাকে যা শিখিয়েছে তা আপনার বাবা-মাও হয়তো শেখাতে পারেনি। সেজান রাগ করে বের হয়ে যায়।

    চাকরি না পেয়ে সেজানের ঘর ভাঙার অশনিসংকেত শুরু হয়। রেনুর ছেড়া কাপড়ের ফাঁকে যৌবনের অঙ্গার দেখা যায়, বউকে একটা শাড়ি কিনে দেওয়ার মতো অবস্থা নেই সেজানের। নুন আনতে পান্তা ফুরায়। তবুও সেজান রেনুকে নিয়ে সুখে আছে।

    সেজানের জীবনেও বাঁক নেয় নতুন ঘটনা। ওদিকে নজরুল সাহেব সেজানকে খুঁজে পাচ্ছেন না! সেজান তাহলে কোথায়? জানতে হলে দেখতে হবে কবি ও নির্মাতা জহির খানের পরিচালনায় ‘কবি’ নাটকটি।

    সম্প্রতি বিভিন্ন মনোরম লোকেশনে এর শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি রচনা করেছেন আজম খান। এতে সেজান চরিত্রে দেখা যাবে এফএস নাঈমকে এবং রেনু চরিত্রে আছেন মৌসুমী হামিদ। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সোহেল খান, আহসান হাবিব, নাসিম, তন্ময়া তানিয়া প্রমুখ।

    নির্মাতা জহির খান বলেন, ‘আমাদের যাপিত জীবনের বাস্তব কিছু ঘটনাবলির সংযোজনে নির্মিত হয়েছে ‘কবি’ নাটকটি।’ এর চিত্রগ্রাহক হিসেবে ছিলেন নুরুন্নবী তরুণ। নির্মাতা জানান, নাটকটি ১৯ আগস্ট শুক্রবার রাত ৯.৩০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ