ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • উজিরপুরে ট্রলিচাপায় বৃদ্ধ নিহত: চালক আটক

    উজিরপুরে ট্রলিচাপায় বৃদ্ধ নিহত: চালক আটক
    ছবি : আটক ট্রলি চালক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর উপজেলায় ট্রলিচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ ট্রলিচালক দুলাল খলিফাকে আটক করেছে। আজ শনিবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বামরাইল বন্দরে এ ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তির নাম হাদিউজ্জামান শহিদ ওরফে ছবি শরীফ (৬০) । তিনি উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের মৃত রজব আলী শরীফের ছেলে। তার বাড়ি গৌরনদী উপজেলায়।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত হাদিউজ্জামান বাড়ি থেকে বামরাইল বন্দরে আসছিলেন। তিনি সড়কের বাম পাশে ছিলেন। আর পিছনের ডান পাশ থেকে মোবাইলের টর্চের আলো দিয়ে ট্রলি চালিয়ে গৌরনদী যাচ্ছিলেন ট্রলিচালক। এসময় ঘটনাস্থল অতিক্রমকালে বৃদ্ধকে ট্রলিচালক চাপা দেন।

    দ্রুত আহত হাদিউজ্জামানকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরে এলাকাবাসী ট্রলিচালককে আটকে পুলিশে দেয়।

    উজিরপুর মডেল থানার এসআই মো. মাহাবুব বরিশালটাইমসকে বলেন, বৃদ্ধের মরদেহ উপজেলা হাসপাতালে রাখা হয়েছে। আটক ব্যক্তি থানায় রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ