ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • অবসর নিলেন আয়ারল্যান্ড অলরাউন্ডার ব্রাইন

    অবসর নিলেন আয়ারল্যান্ড অলরাউন্ডার ব্রাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন কেভিন ও’ব্রাইন। ক্রিকেট বিশ্ব এই আয়ারল্যান্ড অলরাউন্ডারকে মনে রাখবে ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ সেঞ্চুরির জন্য। গ্রুপ পর্বের সেই ম্যাচে তার সেঞ্চুরিতে ভর করেই ৩ উইকেটে জয় পায় আইরিশরা।

    সে ম্যাচে প্রথমে ব্যাট করা ইংল্যান্ড ৩২৭ রান করে। জবাবে ও’ব্রাইনের মাত্র ৬৩ বলে ১১৩ রানের ইনিংসে ৫ বল বাকি থাকতে জয় তুলে নেয় আয়ারল্যান্ড। তিনি ৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। যা ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে এখনও দ্রুততম। এই ম্যাচটি এখনও বিশ্বকাপ ইতিহাসে সেরা অঘটন হিসেবে বিবেচিত।

    ২০০৬ সালে ওয়ানডের মধ্যদিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডানহাতি ও’ব্রাইনের। তিনি জাতীয় দলের হয়ে ৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে ও ১১০টি টি-টোয়েন্টি খেলেছেন। সব ফরম্যাট মিলিয়ে তিনি ৫৮৫০ রান ও ১৭২টি উইকেট নিয়েছেন।

    বিদায় বেলায় অবশ্য আক্ষেপের কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা, ’১৬ বছর ও দেশের হয়ে ৩৮৯ ম্যাচ খেলার পর আজ আমি অবসরের ঘোষণা করছি। আমি চেয়েছিলাম অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ক্যারিয়ার শেষ করব। তবে গত বছরের বিশ্বকাপের পর থেকে আমাকে দলে নেওয়া হচ্ছে না। আমার মনে হয় নির্বাচক ও ম্যানেজমেন্ট অন্যকিছু চিন্তা করছে।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ