ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • নতুন অ্যালবাম নিয়ে আসছে অর্থহীন

    নতুন অ্যালবাম নিয়ে আসছে অর্থহীন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের ব্যান্ড সংগীতের অন্যতম একটি ব্যান্ডের নাম অর্থহীন। এ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমন ওরফে বেজবাবা সুমন। দীর্ঘদিন অসুস্থতায় চিকিৎসার জন্যে তিনি সবার আড়ালে ছিলেন। ক্যানসারকে পরাহত করে গত বছরের সেপ্টেম্বরে তিনি প্রকাশ করেন কামব্যাক সং ‘বয়স হলো আমার’। এবার এই সংগীতশিল্পী জানালেন ‘অর্থহীন’-এর অষ্টম একক অ্যালবাম নিয়ে আসছেন।

    রোববার  রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন বেজবাবা সুমন নিজেই।

    সোশ্যাল মিডিয়া ফেসবুকে তিনি লেখেন, ‘‘গত একটা সপ্তাহ ভয়ানক ব্যস্ত ছিলাম। ঘুমিয়েছি প্রতিদিন গড়ে ৪ ঘণ্টার বেশি না। সারাক্ষণ ব্রেইনস্টরমিং, প্ল্যানিং, স্ট্র্যাটেজি, এক্সেকিউশন! কোনও একটা কিছু করে সেটাতে ব্যর্থ হয়ে আবার প্রথম থেকে শুরু করছিলাম অনেক কিছুই। মন ও শরীর যেন একটু পরপর রোলারকোস্টার রাইডে উঠছিলো। মজার ব্যাপারটা হলো, একবারের জন্যও বিরক্তি আসেনি মনে। কারণ কাজটা আমার কাছে অনেক ‘স্পেশাল’ বলা যেতে পারে। কারণ কাজটা অর্থহীনের অষ্টম অ্যালবামের।’’

    তিনি আরও যোগ করে লেখেন, ‘আগামী মাসে আবার স্টুডিওতে ঢুকবো ১০-১৫ দিনের জন্য বাকি হাফ অ্যালবামের কাজ শেষ করার জন্য। গত বছরের শেষে বলেছিলাম আমাদের অষ্টম অ্যালবাম ২০২২ সালে ছাড়বো। সেটাই হবে।’

    উল্লেখ্য, অর্থহীন ব্যান্ডের প্রধান সুমন প্রথমে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। এ কারণে পাকস্থলীর একাংশ কেটে ফেলাসহ ১৫ বারেরও বেশি অস্ত্রোপচার করিয়েছেন তিনি। ২০১৭ সালে ব্যাংককে সার্জারির পর হাসপাতাল থেকে ফেরার পথে গাড়িচাপায় মারাত্মকভাবে আহত হন তিনি। সুমনের শরীরে তখন ১১ ঘণ্টা ধরে ৯টি সার্জারি করা হয়। ব্যাংককের ওই দুর্ঘটনায় তার স্পাইনাল কড ভেঙে যায়। তখন তার মেরুদণ্ডের দুটি ডিস্কও পরিবর্তন করা হয়েছিল। এরপর তিনি জার্মানিতে এর চিকিৎসা করান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ