ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • বর্ষসেরার পুরস্কার মহারাজের

    বর্ষসেরার পুরস্কার মহারাজের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশকেও বেশ ভুগিয়েছিলেন কেশভ মহারেজ। গড়েছেন রেকর্ডও। তার স্বীকৃতিই যেন পেলেন তিনি। এই বাঁহাতি স্পিনার হয়েছে ২০২১-২২ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা পুরুষ ক্রিকেটার। মেয়েদের ক্রিকেটের সেরা হয়েছেন পেসার আয়াবঙ্গা খাকা।  
    রোববার বর্ষসেরাদের নাম ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। গতবারের বর্ষসেরাদের একজনও এবারের তালিকায় জায়গা পাননি। এক বছর ধরে তিন ফরম্যাটেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মহারাজ। সব মিলিয়ে আন্তর্জাতিক উইকেট তিনি নিয়েছিলেন ৭১টি উইকেট।  

    এর মধ্যে ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক আর বাংলাদেশের বিপক্ষে রেকর্ড গড়ে পরপর দুই টেস্টে ইনিংসে ৭ উইকেট শিকারের ঘটনা। ছেলেদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন পেস তারকা কাগিসো রাবাদা।  

    সর্বশেষ ৮ টেস্টে তার শিকার ৪৩ উইকেট। ওয়ানডেতে সেরা জানেমান মালান বিবেচিত সময়ে দুটি সেঞ্চুরি আর চারটি ফিফটি করেন। গড় প্রায় ৫০। টি-টোয়েন্টির সেরা হয়েছেন এইডেন মার্করাম। প্রায় দেড়শ স্ট্রাইক রেটে রান করেছেন ৩৯১।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ