ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ‘নদীরক্স’র জন্য সুমির হাতে দুই পুরস্কার

    ‘নদীরক্স’র জন্য সুমির হাতে দুই পুরস্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জলবায়ু, নদী, তারুণ্য আর সংগীতের শক্তিকে এক করে ‘নদীরক্স’ নামে একটি প্রজেক্ট করে পুরস্কৃত হলেন চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমি।

    শনিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক আড়ম্বর আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় সুমির বিজ্ঞাপনী সংস্থা সল্ট ক্রিয়েটিভসকে।

    ‘সোশাল’ ও ‘নেটিভ’ এই দুই ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে।

    সংস্থাটির সিইও ও ক্রিয়েটিভ ডিরেক্টর সুমি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘‘জলবায়ুর এই বৈশ্বিক দুর্যোগে নদীমাতৃক বাংলাদেশের সন্তান হিসেবে মৃতপ্রায় নদীগুলোর প্রতি যত্নবান হতে গানে গানে তারুণ্যকে সঙ্গে নিয়ে আমাদের বিশেষ পথচলা ‘নদীরক্স’। তারুণ্যকে নদী আর প্রকৃতিমুখী করা ও ভালোবাসায় উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য। ’’

    ‘নদীরক্স’- জলবায়ু বাঁচাতে চল নদীর কাছে যাই- স্লোগানে সমবেত প্রচেষ্টার এই অর্জন তারুণ্যের নামে উৎসর্গ করেছেন তিনি।

    উল্লেখ্য, প্রথমবারের মতো নদী নিয়ে ‘নদীরক্স’ সিজন ওয়ানে দেশের গুরুত্বপূর্ণ ৭টি নদীর নামে গান করেছে দেশের জনপ্রিয় ৭ ব্যান্ড। গানগুলো নদীরক্সের ইউটিউব এবং ফেসবুক পেজে শোনা যাচ্ছে। এছাড়া আইসিটি মন্ত্রণালয়ের সৌজন্যে ‘নদীরক্স’ অ্যাপেও পাওয়া যাচ্ছে। সল্ট ক্রিয়েটিভসের এই উদ্যোগের সহযোগিতা করছে বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাস এবং ‘মানুষের জন্য ফাউন্ডেশন’।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ