ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • হাইকোর্টে সালমান খান

    হাইকোর্টে সালমান খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বছর শুরুতে প্রতিবেশীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। তার পানভেলের ফার্ম হাউজের প্রতিবেশী কেতন কক্করের নামে এই মামলা করেছিলেন তিনি।

    এক সাক্ষাৎকারে ‘ভাইজান’র বিরুদ্ধে কেতন আপত্তিকর মন্তব্য করায় তখন মামলাটি করা হয়েছিল। তবে সালমানের সেই আবেদন খারিজ করে দেয় মুম্বাইয়ের সিটি সিভিল কোর্ট।  

    এই রায়ের বিরুদ্ধেই আবার মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হলেন ‘ভাইজান’। মানহানির সঙ্গে এবার প্রতিবেশীর বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানির অভিযোগও এনেছেন তিনি।

    ভারতীয় সংবাদমাধ্যমে সালমানের আইনজীবীর রবি কদম জানায়, প্রতিবেশী কেতন সালমানের খামারবাড়ির পাশে জমি নেওয়ার চেষ্টা করেছিলেন। জমির লেনদেন অবৈধ হওয়ায় বারবার তা বাতিল করা হচ্ছিল। যে কারণে তিনি সালমান ও তার পরিবারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ তুলতে শুরু করেন।

    মুম্বাই হাইকোর্টের মানহানির পাশাপাশি কেতন কক্করের বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানিমূলক কাজকর্মের অভিযোগ আনা হয়েছে। সালমান ও কেতনের আইনজীবীর মধ্যে বেশ কিছুক্ষণ তর্ক হয়। দুই পক্ষের বক্তব্য শোনার পর আগামী ২২ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

    জানা যায়, সালমানের পানভেলের ফার্ম হাউজের কাছের একটি জমির মালিক কেতন। একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় অভিনেতার নামে মানহানিকর কথা বলেন তিনি। কেতন দাবি করেন, পানভেলের ফার্ম হাউসে প্রকাশ্যে বেআইনি কার্যকলাপ ঘটে। সালমান নাকি ফার্ম হাউস থেকে শিশুপাচার করেন এবং সেখানে বহু বলিউড অভিনেতাদের মৃতদেহ পোঁতা রয়েছে! 

    এরপরেই ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন এই বলিউড সুপারস্টারের আইনজীবী।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ