ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • নগ্ন ফটোশুট : রণবীরকে পুলিশের নোটিশ

    নগ্ন ফটোশুট : রণবীরকে পুলিশের নোটিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নগ্ন ছবি পোস্ট করার অভিযোগে মুম্বাই পুলিশের নোটিশ পেলেন রণবীর সিং। মুম্বাই পুলিশের একাধিক সূত্র জানায়, পুলিশের একটি দল তার বাসায় নোটিশটি তাকে দিতে যান। তবে সে সময় তিনি বাসায় ছিলেন না। পুলিশের দলটি তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়।

    মুম্বাই পুলিশ একটি নোট প্রকাশ করে যাতে বলা হয়, 'অধিক অর্থ উপার্জনের' জন্য একটি সাময়িকীতে এই নগ্ন ফটোশুট করেন অভিনেতা। যা নারীদের জন্য বিব্রতকর এবং শিশুদের জন্যও হানিকর। এটি সমাজের ওপর বিস্তৃতভাবে বিরূপ প্রভাব ফেলবে। 

    একজন আইনজীবী এবং একটি মুম্বাইভিত্তিক এনজিও এ বিষয়ে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ করলে এমন সিদ্ধান্ত নেয় পুলিশ।

    ভারতীয় পেনাল কোডের ২৯২, ২৯৩ ও ৫০৯ ধারায় এফআইআরটি দাখিল করা হয়েছে। এ ছাড়াও তথ্য-প্রযুক্তির ৬৭এ ধারাটিও এতে সংযুক্ত করা হয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ