ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ঝড়ে রূপ নিয়েছে ‘হাওয়া’

    ঝড়ে রূপ নিয়েছে ‘হাওয়া’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের সিনেমায় সাফল্যের সুবাতাস বইয়ে দিচ্ছে ‘হাওয়া’। মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমা গত দুই সপ্তাহ ধরে দেশজুড়ে বিপুল সাড়া পাচ্ছে। দুই সপ্তাহ পার হয়ে গেলেও ‘হাওয়া’র গতি কমছে না। বরং আরও বেগবান হয়েছে।

    আগামীকাল শুক্রবার (১২ আগস্ট) থেকে আরও বেশি সিনেমা হলে প্রদর্শিত হবে ‘হাওয়া’। এমনটাই নিশ্চিত করেছেন সিনেমাটির সংশ্লিষ্টরা। তৃতীয় সপ্তাহের হল তালিকাও প্রকাশ করেছেন তারা।

    তালিকা থেকে জানা গেল, শুক্রবার থেকে দেশের ৪৮টি প্রেক্ষাগৃহে চলবে ‘হাওয়া’। টানা তৃতীয় সপ্তাহেও হল বাড়ার নজির দেশের সিনেমার নিকট অতীতে নেই। ফলে ‘হাওয়া’ যে নতুন মাইলফলক তৈরি করেছে, তা অনস্বীকার্য।

    গত ২৯ জুলাই ২৪টি সিনেমা হল নিয়ে মুক্তি পায় ‘হাওয়া’। এরপর দর্শকের দারুণ আগ্রহের সুবাদে দ্বিতীয় সপ্তাহে হলসংখ্যা বেড়ে ৪১টিতে পৌঁছায়। এবার সেটা অর্ধশতক ছুঁইছুঁই। বোঝাই যাচ্ছে, দর্শকের মনে এই সিনেমা ঘিরে আগ্রহ তুঙ্গে। তাই হল মালিকেরাও সিনেমাটি প্রদর্শন করতে মরিয়া।

    রাজধানী ঢাকায় ‘হাওয়া’র জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তৃতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখায় প্রতিদিন ২৭টি শো প্রদর্শিত হবে। এছাড়া অন্যান্য সিনেমা হলগুলোতেও দর্শকের চাপে টিকিট সংকট দেখা যাচ্ছে নিয়মিত।

    উল্লেখ্য, সমুদ্রে মাছ ধরার একটি ট্রলারকে ঘিরে এগিয়েছে ‘হাওয়া’র গল্প। এর সঙ্গে আছে মিথলজি ও সম্পর্কের অণুপ্রবেশ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস। এটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ