ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • পরীমনির সন্তানের নাম নিয়ে তসলিমার প্রশ্ন 

    পরীমনির সন্তানের নাম নিয়ে তসলিমার প্রশ্ন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন সময়ের আলোচিত তারকাজুটি শরিফুল রাজ ও পরীমনি। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ‘রাজ্য’ নামের ছেলে সন্তানের জন্ম দেন পরী। সন্তানের পুরো নাম শাহীম মুহাম্মদ রাজ্য। গতকাল থেকেই শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি। তবে রাজ-পরীর সন্তানের নাম পছন্দ হয়নি, এমন মন্তব্য করলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

    এক ফেসবুক পোস্টে তসলিমা লিখেছেন, ‘সিনেমার নায়িকারা আজকাল একটা ঢং করে, বাচ্চা হলে বাচ্চার মুখ দেখাবে না, পেছন থেকে বাচ্চাকে দেখাবে, অথবা মুখটা একটা লাভ সাইন দিয়ে ঢেকে দেবে। যখন বাচ্চার মুখ দেখার জন্য লোকে অধীর আগ্রহে বসে থাকবে না। তখন, হয়তো সেটা কয়েক বছর পর, দেখাবে।

    পরীমনি বাংলাদেশের সিনেমার নায়িকা। তিনি অন্য নায়িকাদের মতো বাচ্চার মুখ না দেখানোর ঢংটা করেননি বলে ভালো লাগলো। প্রথম দিনই বাচ্চার চেহারা দেখিয়ে দিয়েছেন জনগণকে।’

    সন্তানের নাম পছন্দ হয়নি জানিয়ে লিখেছেন, ‘তবে স্বামীর নামের সঙ্গে মিলিয়ে বাচ্চার নাম রাখাটা বিশেষ পছন্দ হয়নি। স্বামীট্বামীরা আজ আছে, কাল নেই। সন্তান তো চিরদিনের। পরী তার নামের সঙ্গে মিলিয়ে সুন্দর একটি বাংলা নাম রাখতে পারতেন। পরীর জায়গায় আমি হলে “রাজ্য” নয়, ডাকনাম রাখতাম “পরমানন্দ”। ভালো নাম “শাহীম মুহাম্মদ” নয়, রাখতাম “পরমানন্দ প্রাণ”।’

    তবে বিতর্কিত এই লেখিকার কথার উত্তর দিয়েছেন অনেকেই। মন্তব্যের ঘরে উল্টো সমালোচনায় পরতে হয়েছে তাকে। সেখানে সবাই সাধুবাদ জানিয়েছে রাজ-পরী দম্পতিকে। আর তাদের সন্তানের নাম রাখার বিষয়টিও নিয়েছেন ইতিবাচক হিসেবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ