ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত  মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল
  • ম্যাচসেরা আফিফ, সিরিজসেরা সিকান্দার রাজা

    ম্যাচসেরা আফিফ, সিরিজসেরা সিকান্দার রাজা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর ম্যাচে ব্যাটিংটা আগের দুই ওয়ানডের চেয়ে খারাপই হয়েছে বাংলাদেশের। একটা সময় তো মনে হচ্ছিল, লড়াকু পুঁজি পাওয়াও কঠিন হবে। তবে সেই শঙ্কা কাটিয়ে দিয়েছেন তরুণ আফিফ হোসেন ধ্রুব।

    দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে ২৫৬ রানের পুঁজি এনে দেওয়ার মূল কারিগর ছিলেন এই আফিফ। ১২৪ রানে বাংলাদেশের ৪ উইকেট পড়ার পর উইকেটে আসেন বাঁহাতি এই ব্যাটার। বাকি সময়টাই তিনিই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করেছেন।

    ৮১ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় ৮৫ রানের ঝকঝকে ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আফিফ। দারুণ ব্যাটিংয়ের সুবাদে তৃতীয় ওয়ানডের ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তারই হাতে।

    এদিকে আগের দুই ওয়ানডেতে বাংলাদেশকে বলতে গেলে একাই হারিয়ে দেওয়া সিকান্দার রাজা জিতেছেন সিরিজসেরার পুরস্কার। সিরিজে ২৫২ রানের সঙ্গে বল হাতে ৫ উইকেট নিয়েছেন জিম্বাবুইয়ান এই অলরাউন্ডার।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ