ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • চটের শাড়ি-ব্লাউজ পরে নিন্দার মুখে মনামী

    চটের শাড়ি-ব্লাউজ পরে নিন্দার মুখে মনামী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিনেমায় অভিনয় ও নাচের অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন নিয়ে ব্যস্ত সময় পার করছেন টলিউড অভিনেত্রী মনামী ঘোষ। এর ফাঁকে সোশ্যাল মিডিয়ায় সর্বদা সক্রিয় তিনি। ছবি ও ভিডিও শেয়ার করেন প্রতিনিয়ত। তার আকর্ষণীয় রূপ-সাজে মুগ্ধ হন ভক্তরা। আবার গানের তালে কোমর দুলিয়ে ঢেউ তোলেন অনুসারীদের মনে।

    এবার নিন্দার মুখে পড়েছেন মনামী। চটের শাড়ি-ব্লাউজ পরে সমালোচনা সহ্য করতে হচ্ছে তাকে। যদিও তার উদ্দেশ্য ছিল সৎ। পাটের শাড়ি পরে মূলত পাটশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

    ছবির সঙ্গে ক্যাপশনে মনামী বলেন, ‘পাটশিল্প হলো বাঙালি লাইফস্টাইলের অনবদ্য অংশ। শিল্পীরা পাটশিল্পকে বাঁচিয়ে রাখতে দিন রাত কাজ করেন। সব পাটশিল্পীকে আমার শ্রদ্ধার্ঘ্য।’

    কিন্তু মনামীর এই সাজকে স্বাভাবিকভাবে নেয়নি নেটিজেনের একাংশ। নানারকম আপত্তিকর মন্তব্য করেছেন তারা। কেউ তাকে বলিউডের বিতর্কিত ফ্যাশন তারকা উরফি জাভেদের সঙ্গে তুলনা করেছেন। কেউ আবার তাচ্ছিল্য করে বলেছেন, ‘আমি ঠিক কী দেখলাম! এটা তো বস্তা’।

    পাটের শাড়ি-ব্লাউজ পরে একাধিক পোস্ট দিয়েছেন মনামী। প্রতিটি পোস্টেই ৬০ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। তবে কারো মন্তব্যের জবাব দেননি অভিনেত্রী।

    বর্তমানে ‘ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি’র বিচারকার্যে ব্যস্ত আছেন মনামী। এই রিয়্যালিটি শো প্রচার হয় স্টার জলসা চ্যানেলে।

    বড় পর্দায় মনামীকে সর্বশেষ দেখা গেছে গত মে মাসে ‘বেলাশুরু’ সিনেমায়। দর্শকমহলে এটি দারুণ প্রশংসা পেয়েছিল। সিনেমাটি নির্মাণ করেছিলেন শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ