ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • পুরুষের সঙ্গে কাজ না করার রহস্য জানালেন ম্যাডোনা

    পুরুষের সঙ্গে কাজ না করার রহস্য জানালেন ম্যাডোনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হলিউডের অন্যান্য শীর্ষস্থানীয় শিল্পীদের মতোই এবার তৈরি হতে চলেছে ‘কুইন অব পপ’ ম্যাডোনার বায়োপিক। বিভিন্ন সূত্রমতে, ম্যাডোনার বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন মার্কিন অভিনেত্রী জুলিয়া গার্নার। তবে এই খবরের পাশাপাশি যে বিষয়টি সবার দৃষ্টি আকর্ষণ করেছে, তা হলো ম্যাডোনার বায়োপিকে যারা কাজ করছেন তারা সবাই নারী। কিন্তু এর কারণ কী?

    বিনোদন জগতে চলা যৌনতার বিরুদ্ধে সর্বদাই সোচ্চার ছিলেন ম্যাডোনা। এ কারণে নিজের বায়োপিকে কোনো পুরুষের সঙ্গে কাজ করবেন না বলে ঘোষণা দেন। তার ভাষ্য, বেশিরভাগ পুরুষই 'মিসোজিনিস্ট' বা নারীবিদ্বেষী। ফলে নিজের বায়োপিকে তিনি পুরুষের সঙ্গে কাজ করতে চান না।

    কুইন অব পপ বলেন, ‘আমার বায়োপিক নির্মাণের কথা অনেক আগে থেকেই চলছে। অনেকেই আমাকে নিয়ে সিনেমা বানাতে চেয়েছেন। আর তাদের মধ্যে বেশিরভাগই নারীবিদ্বেষী।’ গত অক্টোবরে জিমি ফ্যালন শো’তে এসে বায়োপিক নিয়ে আলোচনার সময় এসব কথা বলেন ম্যাডোনা। সে সময় তিনি আরও বলেন, ‘আমি ঠিক করলাম আমার গল্প আর কেউ বলবে না। আমি নিজেই আমার গল্প বলবো।’

    জানা গেছে, ম্যাডোনার বায়োপিকের জন্য ২০১৬ সালে লেখা ‘ব্লন্ড অ্যাম্বিশন’ নামের স্ক্রিপ্টটি এখনও অর্থায়নের মুখ দেখেনি। এরপরেও কুইন অব পপের বায়োপিক তৈরির খবরে ভক্তদের প্রত্যাশার পারদ তুঙ্গে।

    হলিউডে এর আগে গায়ক ফ্রেডি মার্কারি, এলটন জন, জেমস ব্রাউনের মতো তারকাদের বায়োপিক নির্মাণ হয়েছে। সাড়া জাগানো এসব বায়োপিক দেখে ভক্তরা আশা করছিলেন, ম্যাডোনার জীবনী নিয়ে একটি সিনেমা দেখার। যদিও ম্যাডোনা শুরু থেকেই নিজের বায়োপিক নির্মাণের বিষয়ে সবুজ সংকেত দিয়েছিলেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ