ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • রোমারিও’র রেকর্ড স্পর্শ করলেন মেসি

    রোমারিও’র রেকর্ড স্পর্শ করলেন মেসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফুটবল বিশ্বে এখন আলোচনা চলছে লিওনেল মেসির বাইসাইকেল কিকের গোল। ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পায় পিএসজি। ক্লেহমোঁর বিপক্ষে ৫-০ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেন মেসি।

    এ ম্যাচেই ক্যারিয়ারে প্রথমবারের মতো বাইসাইকেল কিক থেকে গোল করেন মেসি। খেলার ৮৬তম মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের থেকে পাওয়া বল বুক দিয়ে ঠেকিয়ে গোলকিপারের মাথার ওপর দিয়ে বাইসাইকেল কিকে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন তারকা।

    এদিকে এটি মেসির ক্যারিয়ারের ৭৭২তম গোল। ক্যারিয়ার গোলে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও সমানসংখ্যক গোল করেছেন। ইতিহাসের সবচেয়ে বেশি গোলের মালিকদের তালিকায় দুজনেরই অবস্থান এখন তৃতীয়।

    ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিকস  (আইএফএফএইচএস)-এর তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি ক্যারিয়ার গোলের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ উইঙ্গারের মোট ক্যারিয়ার গোল ৮১৫টি। দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রীয় কিংবদন্তি ইউসেফ বিকান, যার মোট গোলসংখ্যা ৮০৫টি। তালিকার তিনে অবস্থান ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের (৭৬৭)।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ