ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত  মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল
  • জিম্বাবুয়ে যাচ্ছেন নাঈম-এবাদত

    জিম্বাবুয়ে যাচ্ছেন নাঈম-এবাদত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইনজুরিতে পড়ে লিটন দাস ছিটকে পড়েছেন প্রথম ওয়ানডের পরই। একই দিন চোটে পড়েছেন পেসার শরিফুল ইসলামও। সিরিজের বাকি দুই ওয়ানডের জন্য তাই তড়িঘড়ি করে জিম্বাবুয়ে পাঠানো হচ্ছে ওপেনিং ব্যাটার নাঈম শেখ এবং পেসার এবাদত হোসেনকে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    আজ (শনিবার) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন এই দুই ক্রিকেটার। জাগো নিউজকে নিশ্চিত করেছে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র।

    সূত্রটি জানিয়েছে, ওপেনার লিটনের বদলে স্কোয়াডে ঢুকবেন নাঈম। অন্যদিকে বাঁহাতি পেসার শরিফুলের চোটশঙ্কায় নেওয়া হচ্ছে এবাদতকে।

    তবে বিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইনজুরির কারণে ছিটকে যাওয়া লিটন দাস এবং নুরুল হাসান সোহানের শূন্যস্থান পূরণের জন্যই নাঈম শেখ এবং পেসার এবাদত হোসেনকে দলে নেয়া হয়েছে।

    রোববার দ্বিতীয় ম্যাচ শুরুর আগেই এই দুই ক্রিকেটার হারারেতে গিয়ে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।

    সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০৩ রানের বড় সংগ্রহ গড়েও জিম্বাবুয়ের কাছে হেরে গেছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজ বাঁচাতে শেষ দুই ওয়ানডেতে জয় পেতেই হবে টাইগারদের।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ