ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত  মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল
  • জয় দিয়ে আর্সেনালের নতুন মৌসুম শুরু

    জয় দিয়ে আর্সেনালের নতুন মৌসুম শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত হয়েছে আর্সেনালের। শুক্রবার রাতে নিজেদের প্রথম ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। প্রথমার্ধে গ্যাব্রিয়েল মার্টিনেলি ও দ্বিতীয়ার্ধে ক্রিস্টালের মার্ক গুয়েহি আত্মঘাতী গোল করেন।

    ক্রিস্টালের মাঠে ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় মাইকেল আর্তেতার শিষ্যরা। এসময় কর্নার পায় তারা। কর্নার থেকে বুকায়ো সাকার ক্রসে বামদিকে দাঁড়িয়ে থাকা জিনচেনকো হেড নেন। তার হেড বক্সের মধ্যে খুঁজে পায় মার্টিনেলিকে। তিনি কাছ থেকে হেড দিয়ে বল জালে জড়ান।

    বিরতির পর ৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় সতীর্থের কাছ থেকে ডানদিকে বল পেয়ে যান বুকায়ো সাকা। বল নিয়ে বক্সে ঢুকে দূরের পোস্টকে লক্ষ্য করে জোরালো শট নেন। পেনাল্টি বক্সের মধ্যে দাঁড়ানো ক্রিস্টালের গুয়েহি হেড দিয়ে সেটা ক্লিয়ার করার চেষ্টা করেন। বল তার মাথা ছুঁয়ে জালে প্রবেশ করে। তাতে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে গার্নার্সরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ