ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজারি ক্লাবে তামিম

    প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজারি ক্লাবে তামিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৮ হাজার রান পূর্ণ করলেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে মাইলফলক গড়তে ৫৭ রান দূরে ছিলেন বাংলাদেশ অধিনায়ক। ২৪ তম ওভারের পঞ্চম বলে রাজাকে বাউন্ডারি মেরেই আট হাজারি ক্লাবে প্রবেশ করলেন তিনি। সব মিলিয়ে ওয়ানডেতে এ কীর্তি গড়া ৩৩তম ব্যাটসম্যান তিনি। ওপেনার হিসেবে নবম।

    তবে মাইলফলক ছুঁয়ে ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি তামিম। সিকান্দারের বলে উড়িয়ে মারতে গিয়ে ৬২ রানে সাজঘরে ফেরেন তিনি।  ২২৯ ইনিংস ব্যাট করা তামিমের ১৪টি সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে ৫৪টি।

    ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ রানের ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৪ হাজার রান পূর্ণ করেছিলেন তামিম ইকবাল। এরপর ৫ হাজার, ৬ হাজার, ৭ হাজারের পর ৮ হাজার রানের রেকর্ডেও প্রথম বাংলাদেশি হলেন তিনি।

    ২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় তামিমের। তামিমের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ২২১ ম্যাচে ২০৯ ইনিংসে ৬৭৫৫ রান আছে সাকিবের। তৃতীয়স্থানে আছেন মুশফিকুর রহীম। ২৩৩ ম্যাচে ২১৮ ইনিংসে ৬৬৯৭ রান করেছেন তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ