ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • সেন্সরে জমা পড়লো ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

    সেন্সরে জমা পড়লো ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিয়াম-পরীমনি জুটির নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ছবিটির নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে এডিটিং ও ডাবিংও। এবার মুক্তির পালা। শিগগির প্রকাশ হবে গান ও ট্রেলার টিজার।

    তার আগে সেন্সরের অনুমতির জন্য ছবিটি সেন্সর বোর্ডের টেবিলে জমা পড়লো। ছবির পরিচালক আবু রায়হান জুয়েল এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ‘সম্প্রতি আমরা ছবিটি সেন্সরের জন্য জমা দিয়েছি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই ছবিটি মুক্তি পাবে।’

    ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিতে সিয়াম-পরীমনি ছাড়াও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।

    প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে ২০১৮-১৯ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি। প্রথমে চলচ্চিত্রটির নাম ছিল ‘নসু ডাকাত কুপোকাত’।

    পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এর চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ