ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ‘ছেলে আসার আয়োজন’

    ‘ছেলে আসার আয়োজন’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়িকা পরীমনি-শরিফুল রাজ দম্পতি অনাগত সন্তানের প্রতীক্ষায় দিন গুনছেন। প্রতিটি বাবা-মায়ের মতো এই তারকা দম্পতি এ নিয়ে উচ্ছ্বসিত।  

    সন্তানের নামও ঠিক করে রেখেছেন দুজন। ছেলে হলে নাম হবে ‘রাজ্য’,  মেয়ে হলে ‘রানী’। আর ক’দিন পরেই পৃথিবীর আলো দেখবে তাদের সন্তান। এ জন্য রাজ-পরী দম্পতি নিচ্ছেন নানা প্রস্তুতি। যার কিছু ছবি সামজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই প্রকাশ করেন পরী। এরই ধারাবাহিকতায় আজ পরী একটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন: ‘তার আসার আয়োজন।’ 

    ছবিতে দেখা যাচ্ছে রাজের কোলে শুয়ে আছেন পরীমনি আর তাদের সামনে বিছানায় সাজানো অনাগত সন্তানের ব্যবহারের জন্য বিভিন্ন জিনিসপত্র। 

    এদিকে চিকিৎসকের পরামর্শে পূর্ণ বিশ্রামে আছেন পরীমনি। তাই আপাতত শুটিং বন্ধ। আগামী দেড় বছর একদম ছুটি! যদিও পরীমনির হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে রাশিদ পলাশের ‘প্রীতিলতা’, চয়নিকা চৌধুরীর ‘কাগজের ফুল’, অরণ্য আনোয়ারের ‘মা’ উল্লেখযোগ্য। 

     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ