ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ঢাকায় আসছেন শিল্পা শেঠি

    ঢাকায় আসছেন শিল্পা শেঠি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি আজ রাতে ঢাকায় আসছেন। আজ রাত ৮টায় হোটেল শেরাটনে আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মিরর ম্যাগাজিনের আয়োজনে ‘বায়োজিন কসমেসিউটিক্যালস প্রেজেন্টস ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো-২০২২’ শিরোনামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।  

    আয়োজক কমিটির প্রধান শাজাহান ভূঁইয়া সাজু বলেন, ‘আজ শিল্পা শেঠি ঢাকায় আসছেন।  হোটেল শেরাটনে রাত ৮টার দিকে অনুষ্ঠানে ২৫-৩০ জন বিসনেস লিডারদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন। এপর পারফর্মও করবেন তিনি।’  

    আয়োজকরা জানান, একই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফরর্ম করবেন গায়ক তাহসান, চিত্রনায়িকা বুবলী, চিত্রনায়ক নিরব, টিভি  অভিনেত্রী তানজিন তিশা প্রমুখ।

    এর আগে এক ভিডিও বার্তায় শিল্পা শেঠি বলেছিলেন, “‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২২” অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে আমি ঢাকায় আসছি। আগামী ৩০ জুলাই ঢাকার শেরাটন হোটেলে দেখা হবে। আমি খুবই উচ্ছ্বসিত সেখানে আমার ভক্তদের সঙ্গে দেখা হবে।’

    শিল্পা শেঠি ২০১৬ সালে প্রথম ঢাকায় এসেছিলেন। একটি ফ্যাশন শোতে অংশ নিতে তিনি তখন ঢাকায় এসেছিলেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ