ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বদলে গেল সানি লিওনির জীবন

    বদলে গেল সানি লিওনির জীবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিঁড়িতে বসে আছেন বলিউড অভিনেত্রী ও সাবেক পর্ণ তারকা সানি লিওনি। তার পাশেই বসা আছেন বলিউডের গুণী পরিচালক অনুরাগ কাশ্যপ। দুজনের মুখের উচ্ছ্বাসই বলে দিচ্ছে নতুন কাজের বার্তা দিচ্ছেন তারা।

    ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, বলিউডে বেশ কয়েকটি ছবি করলেও পছন্দমতো ছবি না পাওয়ার আফসোস ছিল সানির। তবে তার সে আফসোসের অবসান ঘটছে। নিজের নতুন ছবির জন্য সানিকে অডিশনে ডেকেছেন অনুরাগ কাশ্যপ। সানি লিওনি নিজেই তা জানিয়েছেন।

    সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুরাগের সঙ্গে ছবি শেয়ার দিয়ে তা ক্যাপশনে সানি লিখেছেন, ‘আমার হাসি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে, আমার স্বপ্ন সত্যি হয়েছে! কখনও ভাবিনি অনুরাগের মতো এত বড় মাপের পরিচালক আমায় কাজের সুযোগ দেবেন। আমার পেশা-সফর বরাবরই মজাদার, তবে সহজ নয়। এত বছর ভারতে, বলিউডে থাকার পরে অবশেষে আমি ফোন পেলাম অনুরাগের। জিজ্ঞেস করল, আমি ওর ছবির জন্য অডিশন দেবো কি না!’

    সানি আরও লিখেন, ‘জীবনে এমন কিছু মুহূর্ত হঠাৎই আসে। এক মুহূর্তে জীবন বদলে যায়। অনুরাগ আমার জন্য যা করল, কখনও ভুলব না। আমায় পথ দেখানোর জন্য ধন্যবাদ। ভালোবাসি তোমায়।’

    সানির আসল নাম কর্ণজিৎ কৌর। ২০১২ সালে পূজা ভাটের থ্রিলার ‘জিসম ২’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। পরে ‘জ্যাকপট’, ‘রাগিণী এমএমএস ২’, ‘এক পহেলি লীলা’ এবং ‘মস্তিজাদে’-র মতো ছবিতে অভিনয় করেন।

    সানিকে সম্প্রতি এমএক্স প্লেয়ার ওয়েব সিরিজ ‘অনামিকা’-তে মূল চরিত্রে দেখা গিয়েছে, যা চলতি বছরের শুরুতেই মুক্তি পেয়েছে। তাকে অর্জুন রামপাল অভিনীত ‘দ্য ব্যাটল অব ভিমা কোরেগাঁও’-এর একটি গানে দেখা যাবে। ২০২৩ সালে মুক্তি পাবে ছবিটি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ