ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • শখের ‘ফাটাফাটি প্রেম’ দেখা যাবে কাল

    শখের ‘ফাটাফাটি প্রেম’ দেখা যাবে কাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ অরিনের বিয়ে। কাফনের কাপড় গায়ে জড়িয়ে কতক্ষণ পরপরই রনি ফোন দিয়ে বলছে, তাকে না পেলে সে সুইসাইড করবে। একই কথা শুনে শুনে বিরক্ত হয়ে অরিন সাফ জানিয়ে দেয়, এরপর সত্যি সত্যি মরে নিশ্চিত হয়ে তারপর যেন তাকে ফোন দেয়। অরিনের শর্ত ছিল রনি যেন নিজের পায়ে দাঁড়াতে চাকরি করে। কিন্তু সে হয়েছে সবজি বিক্রেতা।

    যাই হোক, অতিমাত্রায় ভিতু হওয়ার কারণে ঘুমের ওষুধ, গলায় দড়ি এসব করে ব্যর্থ হয় সে। একপর্যায়ে এলাকার সন্ত্রাসী ভেন্ডি মিজানের সঙ্গে নিজেকে মারার জন্য এক লাখ টাকার চুক্তি করে পঞ্চাশ হাজার অগ্রিম দিয়ে বাসায় ফিরে রনি। আর অপেক্ষা করতে থাকে মৃত্যুর।

    এদিকে, রনির কল না পেয়ে চিন্তায় পরে যায় অরিন। রনির ফোনও ছিল বন্ধ। হঠাৎ কী যেন চিন্তা করে বিয়ের সাজেই রনির কাছে পালিয়ে আসে অরিন। দুজন কাজী অফিসে গিয়ে বিয়ে করে বাসায় ফিরে বাসরের প্রস্তুতি নিতে গেলে রনির মোবাইলে হঠাৎ ভেন্ডি মিজানের কল আসে। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ফাটাফাটি প্রেম’।

    জুয়েল এলিনের গল্পে এটি নির্মাণ করেছেন জাকিউল ইসলাম রিপন। আর নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন যাহের আলভী ও আনিকা কবির শখ।

    নির্মাতা জানান, আগামীকাল শুক্রবার রাত ৮টায় ‘ফাটাফাটি প্রেম’ প্রচার হবে আরটিভিতে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ