ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

    বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধনাঞ্জয়া ডি সিলভার সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৩৬০ রানে ইনিংস ঘোষণা করেছে শ্রীলংকা। পাকিস্তানকে ৫০৮ রানের বিশাল লক্ষ্য দিয়েছে দলটি। জবাবে এক উইকেট হারিয়ে ৮৯ রানে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন শেষ করেছে পাকিস্তান।

    জয়ের জন্য শেষ দিন পাকিস্তানকে ৪১৯ রান করতে হবে। শ্রীলংকার চাই ৯ উইকেট। এ ম্যাচ জিততে হলে পাকিস্তানকে বিশ্বরেকর্ডই গড়তে হবে। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে দলটি সেন্ট জোন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৭ রান তাড়া করে জিতেছিল।

    নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান ২৮ ওভার ব্যাট করতে পারে। এরপর আলো স্বল্পতায় দিনের খেলা শেষ হয়। উদ্বোধনী জুটিতে আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক ৪২ রান তোলেন। পরে ব্যক্তিগত ১৬ রানে শফিককে বিদায় করেন প্রবাদ জয়সুরিয়া। কিন্তু বাকি সময়টা দেখেশুনে খেলেন ইমাম ও বাবর আজম। ইমাম ৮০ বলে ৪টি চারে ৪৬ রানে অপরাজিত রয়েছেন। বাবর ৩৮ বলে ২টি চার ও একটি ছক্কায় ২৬ রানে মাঠ ছাড়েন।

    এর আগে ১৭৬ রানে ৫ উইকেট হারানো লংকানরা চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে। ব্যাটিংয়ে অপরাজিত থাকা দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়া ষষ্ঠ উইকেটে ১২৬ রানের জুটি গড়েন। নুমান আলীর বলে করুনারত্নে ৬১ রানে বিদায় নেন। তবে হাল ছাড়েননি ধনাঞ্জয়া। টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ১৭১ বলে ১০৯ রানে রান আউট হন। তার ইনিংসে ছিল ১৬টি বাউন্ডারি। রমেশ মেন্ডিস ৫৪ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন।

    পাকিস্তান বোলারদের মধ্যে নাসিম শাহ ও মোহাম্মদ নওয়াজ ২টি করে উইকেট পান। একটি করে উইকেট দখল করেন ইয়াসির শাহ, নুমান ও আঘা সালমান।

    শ্রীলংকা প্রথম ইনিংসে ৩৭৮ করার পর পাকিস্তান ২৩১ রানে অলআউট হয়।

    সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ