ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • আমতলীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত 

    আমতলীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলীতে বঙ্গবন্ধু  ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফাইনাল খেলা বুধবার বিকেল ৩টায় একেসরকারী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। 

    খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে দক্ষিণ আমতলী বনাম কুকুয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা গোল্ডকাপে কুকুয়া গোছখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও একে হাইসংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করে। উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস এ খেলার আয়োজন করে।

    খেলায় বঙ্গমাতা গোল্ড কাপে কুকুয়া গোছখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় আমতলী একেহাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ১-০ গোলে বিজয়ী হয়। বঙ্গবন্ধু গোল্ড কাপে দক্ষিণ আমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে কুকুয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বিজয়ী হয়। 

    খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদ।

    সভায় উপস্থিত ছিলেন, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান, আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান, আমতলী পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আঠার গাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট এএইচএম মনিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক বৃন্দ।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ