ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • গল টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা

    গল টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গল টেস্টে মঙ্গলবার তৃতীয় দিনশেষে চালকের আসনে আছে স্বাগতিক শ্রীলঙ্কা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৭৬ রান তুলেছে লঙ্কানরা। এতে লিড দাঁড়িয়েছে ৩২৩ রানে। মঙ্গলবার সকালে রমেশ মেন্ডিস পাঁচ উইকেট নিয়ে তাদের লিড এনে দেন ১৪৭ রানের। প্রথম ইনিংসে ৩৭৮ রান করার পর তারা পাকিস্তানকে গুটিয়ে দেয় ২৩১ রানে।

    দিনের শুরুতে ব্যাট করতে নেমে ৩২ রানের জুটি গড়েন ইয়াসির শাহ ও হাসান আলী। এতে দলীয় দুইশ রান পেরিয়ে যায় পাকিস্তান। হাসানকে (২১) ফিরিয়ে এই জুটি ভাঙেন প্রভাত জয়াসুরিয়া। এরপর নওমান আলী ফেরেন রমেশের বলে। তার বলেই ফাঁদে পা দেন ইয়াসির (২৬)। এতে টেস্টে তৃতীয়বারের মত পাঁচ উইকেট নেন রমেশ, শেষ করেন ৪৭ রান দিয়ে ৫ উইকেটে। নোমান আলীর ব্যাট থেকে এসেছে মাত্র ১ রান। আর ৪ রানে অপরাজিত থাকেন নাসিম শাহ।  জয়াসুরিয়া নেন ৩ উইকেট, ৮০ রানের বিনিময়ে।

    রমেশের ফাইফারে শ্রীলঙ্কা লিড পায় ১৪৭ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে ষষ্ঠ ওভারে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ১৫ রানের ইনিংস খেলেন উইকেটরক্ষক নিরোশান ডিকভেলা। আরেক ওপেনার ওশাদা ফার্নান্দো ফেরেন ১৮ রান। তিন নম্বরে নেমে ১৫ রান করেছেন কুশল মেন্ডিস।

    চতুর্থ উইকেটে চাপ সামলিয়ে উঠার চেষ্টা করেও টিকতে পারেননি ম্যাথুস। ৩৫ রানে সাজঘরে ম্যাথুস। ২১ রানে আউট হন দিনেশ চান্দিমাল। ২৭ রানে দিমুথ করুনারত্নে ও ৩০ রানে ধনঞ্জয়া ডি সিলভা অপরাজিত থাকেন।

    পাকিস্তানের হয়ে ২৯ রানে দুই উইকেট শিকার করেন নাসিম শাহ। এছাড়াও একটি করে উইকেট নিজেদের পকেটে ঢুকান ইয়াসির শাহ, মোহাম্মদ নাওয়াজ ও অঘা সালমান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ