ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • ৪০ ওভারের ওয়ানডে ক্রিকেট চান শাস্ত্রীও 

    ৪০ ওভারের ওয়ানডে ক্রিকেট চান শাস্ত্রীও 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ওয়ানডে নিয়ে সদ্য বিশ্ব ক্রিকেটের অনেক তারকারাই বলেছেন, ধীরে ধীরে মরে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট। 

    সেই দলে আছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী এবং পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিও। তবে ওয়ানডে ক্রিকেটকে টিকিয়ে রাখার ফর্মুলাও দিয়েছেন তারা। 

    কিছুদিন আগে আফ্রিদি যা বলেছিলেন, একই সুরে শাস্ত্রী আজ বললেন, ওয়ানডে ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে ৪০ ওভারে নামিয়ে আনা উচিত। 
    আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচির কারনে মাত্র ৩১ বছর বয়সে ওয়ানডে থেকে গেল সপ্তাহে অবসর নেন ইংল্যান্ডের বিশ^কাপ জয়ী ক্রিকেটার বেন স্টোকস। স্টোকসের অবসরের পরই ওয়ানডে ক্রিকেট নিয়ে সমালোচনায় মেতে উঠেন বিশ্ব ক্রিকেটের অনেক তারকারা। 

    পাকিস্তানের ওয়াসিম আকরাম, অস্ট্রেলিয়ার উসমান খাজা, ভারতের রবীচন্দ্রন অশ্বিনসহ আরও অনেকেই ওয়ানডে ক্রিকেটের শেষ দেখে ফেলেন। 

    ওয়ানডে ক্রিকেট নিয়ে বিরক্তি প্রকাশ করলেও এই ফরম্যাটকে টিকিয়ে রাখার টোটকাও দিয়েছিলেন আফ্রিদি। পাকিস্তানের একটি টিভিতে সাক্ষাৎকারে আফ্রিদি বলেছিলেন, ‘ওয়ানডে ক্রিকেট এখন বেশ বিরক্তিকর হয়ে উঠেছে। আমি ওয়ানডে ক্রিকেটকে ৫০ ওভার থেকে কমিয়ে ৪০ ওভার করার পরামর্শ দিবো, যাতে এটি বিনোদনমূলক হয়।’

    আফ্রিদির সুরে কথা বলেছেন শাস্ত্রীও। ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শেষে ফ্যান কোডে শাস্ত্রী বলেন, ‘ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনলে, কোন ক্ষতি নেই। ওয়ানডে ক্রিকেট যখন শুরু হয়, তখন এটি ৬০ ওভারের ছিল। আমরা ১৯৮৩ সালে যখন বিশ্বকাপ জিতেছিলাম, তখনও ওয়ানডে ক্রিকেট ৬০ ওভারের ছিল।’

    ৬০ ওভার থেকে ওয়ানডে ক্রিকেট ৫০ ওভারে নেমে আসার প্রসংগ টেনে শাস্ত্রী বলেন, ‘পরবর্তীতে মানুষরা ভাবলেন, ৬০ ওভার বেশি লম্বা হয়। আর ২০ থেকে ৪০ ওভার পর্যন্ত সময়টা একঘেয়ে। এ কারণে ওয়ানডে ৬০ থেকে ৫০ ওভারে নামিয়ে আনা হলো। এরপর তো অনেক বছর হয়ে গেল। এখন কেন এটাকে ৫০ থেকে ৪০ ওভারে নামিয়ে আনা যাবে না!’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ