ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • ভিকি-ক্যাটরিনাকে মেরে ফেলার হুমকি, গ্রেফতার এক

    ভিকি-ক্যাটরিনাকে মেরে ফেলার হুমকি, গ্রেফতার এক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একের পর এক বলিউড তারকাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আসছে। এবার মেরে ফেলার হুমকি পেয়েছেন অভিনেতা ভিকি কৌশল ও তার স্ত্রী-অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

    বিষয়টি নিয়ে এই তারকা দম্পতি মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন। এর ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ক্যাটরিনা কাইফকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ক্রমাগত এই খুনের হুমকি দিয়ে আসছিল। পরে তারা থানায় হাজির হয়ে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে মুম্বাই পুলিশ একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে।  

    কিছুদিন আগে ক্যাটরিনার জন্মদিন উদযাপনের জন্য মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন এই তারকা দম্পতি। সেখান থেকে ভারত ফিরেছেন ভিকি-ক্যাটরিনা। এরপরই এলো তাদের মেরে ফেলার হুমকির খবর।

    এর আগে সালমান খান ও তার বাবা সেলিম খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। পরে সালমান ও তার পরিবারের নিরাপত্তা বাড়িয়ে দেয় পুলিশ। এছাড়া হুমকি পেয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্করও। মুম্বাই পুলিশের পক্ষ থেকে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে এফআইআর দায়ের করে তদন্তও চালানো হচ্ছে। তাদের সবাইকে চিঠির মাধ্যমে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। তবে ক্যাটরিনা-ভিকিকে সামাজিক মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ