ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • শ্রাবন্তীর পা দেখে যা বলল ভক্তরা

    শ্রাবন্তীর পা দেখে যা বলল ভক্তরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দু’দিন আগেই খোলামেলা ফটোশুট করে আলোচিত হয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি। শরীরী আবেদন ফুটিয়ে তোলা সেই ছবির জন্য কটাক্ষও শুনতে হয়েছে তাকে। দু’দিন যেতে না যেতে আবারও সাহসী রূপে হাজির অভিনেত্রী। এবার নজরে তার অনাবৃত পা।

    রোববার (২৪ জুলাই) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। সেখানে তাকে বেগুনি রঙের একটি শর্ট গাউনে দেখা গেছে। পোশাকের নকশা অনুযায়ী অভিনেত্রীর পায়ের সিংহভাগ অনাবৃত। তাই পা নিয়েই মেতেছে অনুসারীরা। 

    ছবিটির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘বেবি আই গট ইস্যুস, বাট আই লাভ মাইসেলফ’। তাকে ঘিরে এত বিতর্ক, সমালোচনা তিনি নিজেও অনুভব করেন। সেটাই যেন বুঝিয়ে দিলেন ক্যাপশনের মাধ্যমে। তার নানাবিধ সমস্যা রয়েছে ঠিক, তবুও শ্রাবন্তী নিজেকে ভালোবাসেন।

    শ্রাবন্তীকে সর্বশেষ দেখা গেছে ‘বিক্ষোভ’ নামের একটি সিনেমায়। যেটা মুক্তি পেয়েছে বাংলাদেশে। এই সিনেমায় তার সঙ্গে আছেন শান্ত খান, রজতাভ দত্ত, অমিত হাসান, শিবা শানু প্রমুখ। এছাড়া কলকাতায়ও কিছুদিন আগে তার একটি সিনেমা মুক্তি পায়। সেটার নাম ‘ভয় পেও না’।

    ছবির নিচে অসংখ্য ভক্ত তার পা দেখে মুগ্ধ হওয়ার কথা জানিয়েছেন। তাকে আবেদনময়ী বলেও অভিহিত করেছেন অনেকে। তবে নিন্দাও এসেছে সমান তালে। কেউ লিখেছেন, ‘হায়রে ঠাকুমা আবার ছোট পোশাক পরেছেন’, ‘আরেকজন লিখেছেন, ‘বুড়ি হয়ে গেছো, ছোট ড্রেস পরে লাভ হবে না’। যদিও এসব মন্তব্যে ভ্রূক্ষেপ করেন না শ্রাবন্তী।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ