ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • শুরুর দিনটা ভালোই কাটল শ্রীলঙ্কার

    শুরুর দিনটা ভালোই কাটল শ্রীলঙ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গলে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে শুরুটা ভালো করেছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে প্রথম দিনশেষে স্বাগতিক দলের সংগ্রহ ৬ উইকেটে ৩১৫ রান।

    শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের শততম টেস্টে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে শক্ত ভিত পায় স্বাগতিক দল। ওসাদা ফার্নান্দো ও দিমুথ করুনারত্নে ৯০ রানের জুটি গড়েন।

    ৫০ রান করে মোহাম্মদ নাওয়াজের বলে আউট হন ফার্নান্দো। এরপর দ্রুত করুনারত্নে ও কুশল মেন্ডিসকে ফিরিয়ে ম্যাচে ফেরে পাকিস্তান। করুনারত্নেকে ৪০ রানে আউট করেন ইয়াসির শাহ। আর ৩ রানে রানআউট হন মেন্ডিস।

    এরপর দলের হাল ধরেন দিনেশ চান্ডিমাল ও ম্যাথিউস। এ দুইজন ৭৫ রানের জুটি গড়েন চতুর্থ উইকেটে। শততম টেস্ট ম্যাচ খেলতে নামা ম্যাথিউসকে ৪২ রানে আউট করেন নুমান আলি।

    এরপর চান্ডিমালকে সঙ্গ দিতে এগিয়ে আসেন ধনঞ্জয়া সিলভা। ৬৩ রান যোগ করার পর এবারে ফিরে যান চান্ডিমাল। তার ব্যাট থেকে আসে লঙ্কার পক্ষে সর্বোচ্চ ৮০ রান।

    ধনঞ্জয়াকে ৩৩ রানে বোল্ড করেন নাসিম শাহ। এরপর নিরোশান ডিকভেলা ও দুনিথ ওয়েলালাগে মিলে বাকিটা সময় সামাল দেন।

    দিনশেষে ৪৪ রানে অপরাজিত আছেন ডিকভেলা আর ৬ রান নিয়ে খেলছেন ওয়েলালাগে।

    পাকিস্তানের হয়ে দুটি উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ। একটি করে উইকেট নেন নাসিম শাহ, ইয়াসির শাহ ও নুমান আলি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ