ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • বায়োস্কোপে মুক্তি পেল আদর-বুবলীর ‘তালাশ’

    বায়োস্কোপে মুক্তি পেল আদর-বুবলীর ‘তালাশ’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৭ জুন দেশের ৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় শবনম বুবলী ও নবাগত আদর আজাদ অভিনীত চলচ্চিত্র ‘তালাশ’। সৈকত নাসির পরিচালিত রোমান্টিক-থ্রিলার গল্পের সিনেমাটি ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। এরপর দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহেও ছবিটি সিনেমা হলে চলেছে। প্রায় মাস খানেক সিনেমা হলে ছবিটি প্রদর্শনের পর এবার মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে।

    ছবির নায়ক আদর আজাদ দেশ রূপান্তরকে বলেন, ‘ছবি মুক্তির পর থেকেই বৃষ্টি ও বন্যা শুরু হয়ে যায়। তারপরও দর্শকেরা সিনেমা হলে গিয়ে ছবিটি দেখেছেন। বেশ ভালো সাড়া পেয়েছি। ঈদে নতুন সিনেমা মুক্তি পাওয়ায় ছবিটি হল থেকে নামিয়ে দিতে হয় কিন্তু দর্শকদের আগ্রহ রয়ে গেছে এখনো। দর্শকদের আগ্রহের কারণে এবার আমরা ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে মুক্তি দিয়েছি। আশা করছি অনলাইনেও ছবিটি দর্শক লুফে নেবে।’

    পরিচালক সৈকত নাসির বলেন, ওয়ার্ল্ড রেকর্ড আছে যে, ছোট বাজেটের সিনেমা গল্প, মেকিং ও অভিনয়শিল্পীদের অভিনয়ের কারণে হুট করে বড় বাজেটকে পেছনে ফেলে দেয়ার। আমার এ সিনেমার গল্পই মাস্টার পিস। বাজেট এখানে সাবজেক্ট না। আদর-বুবলী’সহ সবাই ভালো অভিনয় করেছে। সিনেমাটির গান ও ট্রেলার দর্শক খুবই পছন্দ করেছে। বেশ ভালো সাড়া পাচ্ছি।’

    ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ