ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • বাংলালিংক-যমুনা ব্যাংককে আইনি নোটিশ দিলেন সাকিব

    বাংলালিংক-যমুনা ব্যাংককে আইনি নোটিশ দিলেন সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও ছবি, ব্র্যান্ড ও স্বাক্ষর ব্যবহার করে বিজ্ঞাপন প্রচার করায় বাংলালিংক কমিউনিকেশনস লিমিটেড এবং যমুনা ব্যাংকের কাছে ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান।

    ওই দুই প্রতিষ্ঠানের কাছে প্রাথমিকভাবে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ, চুক্তি শেষ হওয়ার পরও তাকে (সাকিব আল হাসান) ব্যবহার করে প্রচার-প্রচারণা প্রত্যাহার এবং বিরত থাকা, এ ধরনের বেআইনি কার্যক্রম থেকে বাংলালিংক ও যমুনা ব্যাংক কী ধরনের কী পরিমাণ মুনাফা অর্জন করেছে তা জানাতে বলা হয়েছে নোটিশে। সাকিব আল হাসানের পক্ষে রবিবার বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) উদ্দেশ্যে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুল হাদী।

    নোটিশে বলা হয়, সাকিব আল হাসানের ছবি নিজেদের ব্যবসায়িক কাজে সীমিত ব্যবহারের জন্য বাংলালিংক ডিজিটাল কমিনিউকেশনস লিমিটেডের সঙ্গে ২০১৪ সালের ২১ জানুয়ারি একটি চুক্তি হয়। ২০১৬ সালের ২০ জানুয়ারি চুক্তির মেয়াদ শেষ হয়। চুক্তির মেয়াদ শেষে সাকিব আল হাসানের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষর সংবলিত ছবি বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করবে না- এটাই ছিল চুক্তির শর্ত। কিন্তু বাংলালিংক চুক্তি ভঙ্গ করে ব্যবসায়িক স্বার্থ হাসিলে বেআইনিভাবে যমুনা ব্যাংকের এটিএম বুথসহ অন্যান্য জায়গায় সাকিব আল হাসানের ছবি, ব্রান্ড, স্বাক্ষর সংবলিত ইমেজ, বিজ্ঞাপন প্রচার করছে। এ ধরনের বেআইনি ও অনৈতিক কাজ চুক্তি ভঙ্গ ছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৬ ধারা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারা, কপিরাইট আইন ২০০০ এর ৮২ ধারা এবং দণ্ডবিধি ১৮৬০ এর ৪০৬ ও ৪২০ ধারার লঙ্ঘন।

    এতে নোটিশ কার্যকরে সাত  দিন সময় দেওয়া হয়েছে। ব্যত্যয় হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান আইনজীবী।

    আশরাফুল হাদী বলেন, প্রতিষ্ঠান দুটি যৌথভাবেও বাণিজ্যিক উদ্দেশ্যে এসব ছবি ব্যবহার করছে। এর মাধ্যমে বাংলালিংক ও যমুনা ব্যাংক আইন লঙ্ঘন করেছে এবং বাংলালিংক চুক্তির শর্ত ভঙ্গ করেছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ