ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • ডব্লিউডব্লিউইর প্রধান নির্বাহীর পদ ছাড়লেন মিকম্যান

    ডব্লিউডব্লিউইর প্রধান নির্বাহীর পদ ছাড়লেন মিকম্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট ইনকরপোরেটেডের (ডব্লিউডব্লিউই-এন) প্রধান নির্বাহী ও চেয়ারম্যান পদ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভিন্স মিকম্যান। রয়টার্সের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

    ৭৬ বছর বয়সী মিকম্যানের বিরুদ্ধে যৌন অসদাচরণ ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তদন্ত চলছে।

    তার বিরুদ্ধে অভিযোগ ‘যৌন দুর্ব্যবহার এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ’ ধামাচাপা দেয়ার জন্য ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) প্রধান নির্বাহী চার নারীকে ১ কোটি ২০ লাখ ডলারের বেশি অর্থ দিয়েছেন। ১৬ বছর ধরে এই অর্থ দেয়া হয়েছিল।

    এ ছাড়া ডব্লিউডব্লিউই বোর্ড ভিন্সের ওপর কিছু কর্মচারীকে গোপনে ৩০ লাখ ডলার দেয়ার একটি অভিযোগ তদন্ত করছে।
    মিকম্যান গত মাসেই ডব্লিউডব্লিউইর তদন্তে সহায়তার প্রস্তাব প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন তদন্তে যাই বেরিয়ে আসুক না কেন, তা তিনি মেনে নেবেন।

    তবে শুক্রবারের প্রধান নির্বাহীর পদ থেকে সরে যাওয়ার ঘোষণার সময় তিনি চলমান তদন্তের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

    জুনেই ডব্লিউডব্লিউইর অন্তর্বর্তী প্রধান হিসেবে ভিন্সের মেয়ে স্টেফানি মিকম্যানের নাম প্রস্তাব করা হয়েছিল।

    তবে ভিন্স মিকম্যানের পদত্যাগের ঘোষণা ও তার বিরুদ্ধে চলমান তদন্তের বিষয়ে কোনো মন্তব্য করেনি ডব্লিউডব্লিউই।

    আশির দশকের একটি আঞ্চলিক অনুষ্ঠান থেকে ডব্লিউডব্লিউইকে বৈশ্বিক অনুষ্ঠানে রূপ দেয়ার প্রধান কারিগর হিসেবে বিবেচনা করা হয় ভিন্স মিকম্যানকে। ২০২১ সালেই ডব্লিউডব্লিউই আয় করেছে ১ বিলিয়ন ডলার।

    প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালনের সময় আগে থেকেই ঠিক করে রাখা রেসলিং ম্যাচ এবং সেলিব্রেটি রেসলারদের এনে টেলিভিশন দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা বাড়িয়েছেন।

    তবে স্টেরয়েডের ব্যবহারের অভিযোগ থাকায় তার সময়েই কোম্পানিটি বিতর্কিত হয়।

    বিদায়ী প্রধান হিসেবে ভিন্স মিকম্যান এক বিবৃতিতে বলেছেন, আমাদের বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা দর্শকরা এটা জেনে স্বস্তি পেতে পারেন যে ডব্লিউডব্লিউই বরাবরের মতোই একই উৎসাহ, দৃঢ়তা এবং আবেগের সঙ্গে আপনাকে বিনোদন দিতে থাকবে।

    তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের সিংহভাগ অংশের মালিক হিসেবে আমি সব সময় ডব্লিউডব্লিউইকে সমর্থন দিয়ে যাব।
    তারা মূলত সাপ্তাহিক ‘র’ এবং বাৎসরিক ‘স্ম্যাকডাউন’-এর আয়োজন করে থাকে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ