ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • রেকড গড়লেন শ্রেয়াস আইয়ার

    রেকড গড়লেন শ্রেয়াস আইয়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নতুন নজির গড়লেন শ্রেয়াস আইয়ার। তৃতীয় ভারতীয় হিসেবে দ্রুততম ১০০০ রানের মাইলস্টোন ছুঁলেন ভারতের এই ব্যাটার। একদিনের ক্রিকেটে নিজের ২৫তম ইনিংসে এই রেকর্ড করলেন তিনি। 

    ভারতের সাবেক ক্রিকেটার নভজোৎ সিং সিধুর সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন আইয়ার। ৫০ ওভারের ক্রিকেটে নিজের ২৫তম ইনিংসে এই মাইলস্টোন ছুঁয়েছিলেন নভজোৎ সিং সিধুও। 

    এর আগে বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানের এই নজির রয়েছে। দুইজনই তাঁদের ২৪তম ইনিংসে এই নজির গড়েন। এবার তাদের ক্লাবে প্রবেশ করলেন শ্রেয়াস আইয়ার। উইকেটের অন্য প্রান্তে সেই রেকর্ডের সাক্ষী থাকলেন ধাওয়ান। এদিন, ৫৩ বলে ৫০ রান সম্পূর্ণ করেন তিনি। কিন্তু এরপর আর বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। গুদাকেশ মোতির বলে আউট হন।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ