ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • সিনেমা হলে অন্তঃসত্ত্বা পরীমনি

    সিনেমা হলে অন্তঃসত্ত্বা পরীমনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পরাণ’ নিয়ে চলছে তুমুল আলোচনা। ত্রিভুজ প্রেমের গল্পের এই সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান।

    আজ শনিবার রাজধানীর মিরপুর-১-এর সনি স্কয়ারে অবস্থিত সিনেপ্লেক্সে আয়োজন করা হয় ‘পরাণ’র বিশেষ প্রদর্শনী। আর এ বিশেষ প্রদর্শনীতে স্বামী শরিফুল রাজের সঙ্গে সিনেমা দেখতে আসেন অন্তঃসত্ত্বা পরীমনি। পাশাপাশি দর্শক সারিতে বসে সিনেমাটি উপভোগ করছেন অনেক তারকাশিল্পীরাও।

    এর ক’দিন আগে সামাজিকমাধ্যমে শরিফুল রাজ জানান, স্ত্রী পরীমনির সঙ্গে সিনেমা হলে গিয়ে ‘পরাণ’ দেখবেন। পরীকে উদ্দেশ করে রাজের ভাষ্য, ‘তোমাকে নিয়ে “পরাণ” দেখব বলেছিলাম প্রথম সপ্তাহে। নিজেই টিকেট পাচ্ছি না প্রিয় স্ত্রী। পরের সপ্তাহে দেখব।’

    রাজের সেই পোস্টের মন্তব্যের ঘরে আনন্দের ইমোজি দিয়েছিলেন। রাজকে শুভকামনা জানিয়ে এই অভিনেত্রী লিখেছিলেন, ‘আমার পরাণটা দিলে তো কাঁপিয়ে। এভাবেই সামনে এগিয়ে যাও।’

    উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর প্রেমের সাতদিনের মাথায় গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজ-পরী। পরে চলতি বছরে ১০ জানুয়ারি নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে মা হওয়ার খবর জানান পরীমনি। সেদিন সন্তানসম্ভবা হওয়ার খবরের সঙ্গে নিজেদের বিয়ের কথাও প্রকাশ্যে আনেন তারা দুজন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ