ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • বিশ্বকাপে অনিশ্চিত আর্জেন্টিনার দে পল!

    বিশ্বকাপে অনিশ্চিত আর্জেন্টিনার দে পল!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলে অনিশ্চিত হয়ে পড়েছেন রদ্রিগো দে পল। এই মিডফিল্ডারের বিরুদ্ধে তার সাবেক স্ত্রী মামলা করেছেন। আর্জেন্টাইন বেশ কয়েকটি গণমাধ্যম এমনটি নিশ্চিত করেছে।

    দে পলের সঙ্গে সাবেক স্ত্রী কামিলা হোমসের অনেক আগেই বিচ্ছেদ হয়েছে। তবে সন্তান লালন-পালন নিয়ে তাদের মধ্যে এখনো বিবাদ চলমান। কামিলা সন্তানদের খরচ হিসেবে প্রতি মাসে ৩০ হাজার ইউরোসহ বেশ কিছু দাবি নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।

    এনিয়ে এক সাক্ষাৎকারে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লাদিও তাপিয়া বলেছেন, ‘নারীঘটিত বিষয়ে বা এমন কিছুতে অপরাধ করে আপনি শাস্তির মুখে থাকলে বিশ্বকাপে অংশ নিতে পারবেন না। এমনটাই জানি আমরা।’

    তবে দ্রুতই এই সংকট কেটে যাবে বলেও আশাবাদী তিনি, ‘আমার মনে হয় না, কোনো বাবা তার সন্তানকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করবে। আর আমি তাদের অনেক দিন ধরেই চিনি। আমি এটাও জানি, সন্তানদের প্রতি পলের কী আবেগ। আশা করছি, সবকিছু সমাধান হয়ে যাবে।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ