ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ‘পরাণ’র জন্য বাড়ছে হল সংখ্যা

    ‘পরাণ’র জন্য বাড়ছে হল সংখ্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। দর্শক চাহিদায় এর মধ্যে এগিয়ে আছে ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত সিনেমা ‘পরাণ’। দর্শকদের পরাণ জয় করে নিয়েছে এর অভিনয়শিল্পী শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহানরা। সিনেমাটি ঈদের দিন ১১টি হলে মুক্তি পেলেও, দর্শক চাহিদার কথা ভেবে প্রথম সপ্তাহেই বাড়ানো হয় হল তালিকা।

    এবার দ্বিতীয় সপ্তাহে এক লাফে চারগুণ বাড়ল ‘পরাণ’র হল সংখ্যা। এমনটাই জানালো এর পরিবেশনার দায়িত্বে থাকা দ্য অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি। তার ভাষ্য, ‘শুক্রবার দেশের বড় বড় অর্ধশতাধিক হলে চলবে “পরাণ”। বর্তমানে ১৪টি সিনেমা চলছে। শুক্রবার থেকে ৫৫টি হলে চলবে এটি।’

    জানা গেছে, ঢাকার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় ‘পরাণ’ খুব ভালো ব্যবসা করছে। চারটি শো দিয়ে শুরু হয়ে সপ্তাহ না যেতেই সিনেপ্লেক্সের শাখাগুলোতে দৈনিক ১৮টি করে শো চলছে।

    এদিকে, সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, এক সপ্তাহ পরেও হাউজফুল যাচ্ছে ‘পরাণ’। অনেকেই টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে। সবগুলো শাখায় বেশ ভালোই দর্শক টানছে সিনেমাটি। আর সে কারণে শো সংখ্যাও বাড়ানো হয়েছে।

    সত্য ঘটনার ছায়া অবলম্বনে ‘পরাণ’ সিনেমাটি নির্মিত হয়েছে লাইভ টেকনোলজির ব্যানারে। এটি নির্মাণ করেছেন রায়হান রাফি। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ