ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • প্রযোজক হিসেবে যাত্রা শুরু অপু'র

    প্রযোজক হিসেবে যাত্রা শুরু অপু'র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনেত্রীর পাশাপাশি এখন তিনি প্রযোজকও। আর বুধবার সরকারি অনুদানের অর্থ পাওয়ার মধ্য দিয়ে প্রযোজক হিসেবে যাত্রা শুরু করলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাস নিজেই।

    তার ভাষ্য, ‘গতকাল মন্ত্রণালয় থেকে সরকারি অনুদান পাওয়া সিনেমা “লাল শাড়ি”র জন্য অনুদানের প্রথম চেক গ্রহণ করলাম। চলতি বছরই সিনেমা নির্মাণের কাজ শুরু করবো। আশা করি, দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো।’’

    অপু জানান, তার প্রযোজনার প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস। আর এটি নির্মিত হবে অপুর প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় প্রডাকশন হাউজ’র ব্যানারে। তবে এখনই সিনেমার শিল্পীদের নাম প্রকাশ করতে চান না এই অভিনেত্রী।

    ঢালিউড কুইন’খ্যাত এই চিত্রনায়িকা বলেন, ‘নিউ জার্নি, নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য, আশা করি সবসময় বাংলা চলচ্চিত্রের পাশে এভাবেই আপনাকে পাশে পাবো। জয় হোক বাংলা চলচ্চিত্রের।’

    উল্লেখ্য, গত মাসের মাঝামাঝিতে তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে ২০২১-২২ অর্থ বছরের অনুদানপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সেখানে ‘লাল শাড়ি’র জন্য অপু বিশ্বাসকে ৬৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়।

    প্রজ্ঞাপনে বাংলা সিনেমার সুপারস্টার’খ্যাত শাকিব খানও একই অর্থ অনুদান পায় ‘মায়া’ সিনেমার জন্য। এটি নির্মাণ করবেন হিমেল আশরাফ। এ ছাড়াও ২০২১-২২ অর্থ বছরের ১৯টি সিনেমার জন্য অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ