ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • শীর্ষস্থান হারালেন বুমরাহ

    শীর্ষস্থান হারালেন বুমরাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওয়ানডে বোলার র‌্যাংকিংয়ের শীর্ষে এক সপ্তাহের বেশি থাকতে পারলেন না জসপ্রিত বুমরাহ। ভারতের এই পেসার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেট নিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন। পরের ম্যাচেও নেন দুটি উইকেট। বুমরাহ খেলতে পারেননি তৃতীয় ও শেষ ম্যাচে।

    নতুন প্রকাশিত র‌্যাংকিংয়ে দেখা যায়, শীর্ষস্থান হারিয়েছেন বুমরাহ!

    নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট ফের শীর্ষস্থান দখল করেছেন। বোল্টের রেটিং পয়েন্ট ৭০৪, আর বুমরাহর ৭০৩। তিনে রয়েছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ রয়েছেন ছয় নম্বরে।

    সেরা দশের অন্য বোলাররা হলেন- জস হ্যাজেলউড (৪), মুজিব উর রহমান (৫), ম্যাট হেনরি (৭), মোহাম্মদ নবী (৮), ক্রিস ওকস (৯) ও রশিদ খান (১০)। ভারতের যুজবেন্দ্র চাহাল চার ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৬ নম্বরে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ