ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • ইতিহাস গড়ে পাকিস্তানের জয়

    ইতিহাস গড়ে পাকিস্তানের জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গল টেস্টে ইতিহাসই গড়ল পাকিস্তান। এই ভেন্যুর সর্বোচ্চ রান তাড়া করে শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটে জয় পেল বাবর আজমের দল। আর দলের এই জয়ে অসাধারণ ব্যাট করেন ওপেনার আব্দুল্লাহ শফিক। তার বীরত্বেই দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

    পাকিস্তান জয়ের জন্য ৩৪২ রানের লক্ষ্যে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২২২ রানে চতুর্থ দিন শেষ করেছিল। শেষ দিনে হাতে ৭ উইকেট নিয়ে পাকিস্তান দরকার ছিল ১২০ রান। শ্রীলংকা চ্যালেঞ্জ জানিয়ে আরও ৩ উইকেট তুলে নিলেও শফিকের দৃঢ় ব্যাটিংয়ে সফরকারীরাই জয় পায়।

    আগের দিনের অপরাজিত থাকা শফিক-মোহাম্মদ রিজওয়ান জুটি ৭১ রানের পার্টনারশিপ গড়েন। পরে ব্যক্তিগত ৪০ রানে থাকা রিজওয়ানকে এলবি করেন প্রবাদ জয়সুরিয়া। এই স্পিনার এরপর আঘা সালমানকেও (১২) ফেরান। হাসান আলীকে বিদায় করেন ধনাঞ্জয়া ডি সিলভা।

    তবে মোহাম্মদ নওয়াজের সঙ্গে অপরাজিত ৪১ রানে জুটি গড়ে দলকে জয় পাইয়ে দেন শফিক।  ডানহাতি ব্যাটার শফিক ৪০৮ বলে ৭টি চার ও একটি ছক্কায় ১৬০ রানের অন্যবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। ১৯ রানে অপরাজিত থাকেন নওয়াজ।


    সংক্ষিপ্ত স্কোর
    শ্রীলঙ্কা : ২২২ ও ৩৩৭
    পাকিস্তান : ২১৮ ও ৩৪৪/৪
    টার্গেট : ৩৪২


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ