ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • টি-টোয়েন্টিতেও অধিনায়ক হচ্ছেন সাকিব !

    টি-টোয়েন্টিতেও অধিনায়ক হচ্ছেন সাকিব !
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে নেতৃত্ব হারাতে যাচ্ছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার পরিবর্তে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হতে পারে সাকিব আল হাসানকে। আর সাকিবের সহ-অধিনায়ক করা হতে পারে নুরুল হাসান সোহানকে। কোনো সিরিজে সাকিব না থাকলে তার পরিবর্তে নেতৃত্ব দেবেন সোহান। 

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এমন পরিকল্পনা করা হচ্ছে। 

    ক্রিকেট বোর্ডের সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায় বসেছিলেন সাকিব। সেখানে সীমিত ওভারের নেতৃত্বে আসার সায় দেন তিনি। তবে সাকিবের ইচ্ছা আগামী এশিয়া কাপ থেকে দলের দায়িত্ব নিতে।

    বিসিবি চায় জিম্বাবুয়ে সফর থেকেই দায়িত্ব নিক সাকিব। জিম্বাবুয়ে সফর থেকে আগেই ছুটি নিয়ে রেখেছেন সাকিব। কাজেই জিম্বাবুয়ে সিরিজে সাকিব না থাকলেও সহঅধিনায়ক নুরুল হাসান সোহান অধিনায়কের দায়িত্ব পালন করবেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ