ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • রামদিনের পর অবসর ঘোষণা সিমন্সের

    রামদিনের পর অবসর ঘোষণা সিমন্সের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের মধ্যে যেন অবসর নেওয়ার হিড়িক পড়ে গেছে। দিনেশ রামদিনের বিদায় বলার দিনে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন তার সতীর্থ লেন্ডল সিমন্সও। 

    সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ের ঘোষণা দেন এই অভিজ্ঞ ক্যারিবীয় ওপেনার। তার আগে একই দিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রামদিন।

    আন্তর্জাতিক অঙ্গন ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন সিমন্স। অবসরের প্রসঙ্গে তার টুইট, 'সব ফরম্যাটে ১৪৪ ম্যাচ খেলে ৩৭৬৩ রান নিয়ে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছি। এই সুযোগের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে ধন্যবাদ জানাতে চাই।'

    এর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন ৩৭ বছর বয়সী রামদিন। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন ওয়েস্ট ইন্ডিজের এ সাবেক অধিনায়ক। আন্তর্জাতিক মঞ্চে ৭৪ টেস্ট, ১৩৯ ওয়ানডে ও ৭১ টি-টোয়েন্টি খেলে ছয় সেঞ্চুরিতে প্রায় ৬ হাজার রান করেছেন তিনি।

    ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ফরমেটে অভিষেক হয় সিমন্সের। যদিও অভিষেক ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি তিনি। ২০১৫ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডে বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচটি খেলেছেন সিমন্স। একদিনের ক্রিকেটে ৬৮ ম্যাচে দুই সেঞ্চুরি ও ১৬টি হাফসেঞ্চুরির সুবাদে ১৯৫৮ রান করেন তিনি। তার টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে গেছে ২০১১ সালের অক্টোবরে। এই সংস্করণে তার অভিষেক ২০০৯ সালে।

    ক্যারিবীয়দের হয়ে আটটি টেস্ট খেলে কোনো ফিফটি পাননি সিমন্স। এই সংস্করণে তার মোট রান ২৭৮। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সিমন্স নিজেকে প্রতিষ্ঠিত করেন টি-টোয়েন্টি সংস্করণে। ২০০৭ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া এই ব্যাটার ৬৮টি ম্যাচে নয়টি হাফসেঞ্চুরিতে ১৫২৭ রান করেছেন।

    টুইটারে এক পোস্টে সিমন্স বলেছেন, ‘২০০৬ সালের ৭ ডিসেম্বর যখন প্রথমবার আমি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য মেরুন জার্সি পরেছিলাম সেই দিনটার কথা খুব মনে পড়ছে। আমার আন্তর্জাতিক ক্যারিয়ার ১৬ বছরের। কিন্তু আমার আবেগ এবং ভালোবাসা এই খেলাটির জন্য আমার প্রতিদিনের জ্বালানি ছিল।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ