ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • এস আই টুটুলের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তানিয়া

    এস আই টুটুলের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তানিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শোবিজে সংসার ভাঙার হিড়িকে কণ্ঠশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদ সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন। তবে এখন আর সেই তকমা থাকছে না। বছর খানেক আগে এই দম্পতির ২৩ বছরের সংসার ভেঙে গেছে।

    সোমবার (১৮ জুলাই) এস আই টুটুলের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। এরপরই টুটুল-তানিয়া দম্পতির ভাঙনের খবর সামনে আসে।

    বিচ্ছেদ প্রসঙ্গে তানিয়া গণমাধ্যমকে জানান, ‘আমাদের সমঝোতায় ডিভোর্স হয়েছে। ও (এস আই টুটুল) ওর লাইফ নিয়ে ভালো থাকুক। তার জন্য আমার শুভকামনা থাকবে সব সময়।’


    তানিয়ার সঙ্গে বিচ্ছেদের পর গত ৪ জুলাই আমেরিকা প্রবাসী শারমিনা সিরাজ সোনিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কণ্ঠশিল্পী এস আই টুটুল। বর্তমানে তারা নিউইয়র্কে থাকছেন।

    প্রসঙ্গত, ১৯৯৯ সালের ১৯ জুলাই বিয়ে হয় টুটুল-তানিয়ার। তাদের সংসারে রয়েছে তিন সন্তান। তারা হলেন- অনয়, শ্রেয়াস ও আরশ। এ ছাড়াও আয়াত ও সামিয়া নামে দুটি মেয়েকে দত্তক নিয়েছিলেন তারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ